সুস্মিতা দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুস্মিতা দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মা ভারতী

✒️সুস্মিতা দেবনাথ

জনম আমার ধন্য আজি
মা ভারতীর কোলে।
সবুজ শ্যামল মায়ের আঁচল
স্নিগ্ধ হাওয়ায় দোলে ।।

গর্ব করি ভারত আমার
প্রথম পরিচয় ।
পরমাত্মীয় সবাই এথায়
পর যে কেহ নয়।।

মা ভারতীর দামালরা রোজ
দেয় যে আত্মহুতি ।
মায়ের তরে স্বজন ছেড়ে
জ্বালায় স্মারক জ্যোতি ।।

দেশদ্রোহী ঐ হায়না দলের
যত কারসাজি,
খুলতে মুখোশ এই মাটিতে
ওরা বিলীন হতেও রাজি।।

বন,পাহাড় আর বরফ তাদের
জীবন সাহারায় ।
নির্ঘুম রাত ব্যস্ত দিবস 
মায়ের পাহারায় ।।

হিমেল আমেজ

✒️সুস্মিতা দেবনাথ 

কনকনে এই শীতল হাওয়া 
কুয়াশা ধোঁয়া ধোঁয়া। 
পরিচ্ছন্ন আকাশ ছবি 
মিষ্টি রোদের ছোঁয়া।।

শীতের আমেজ পুলি-পিঠা 
মন করে খাই-খাই। 
কপি,মুলো,মটরসূটি 
শাক-সব্জির বালাই ।।

খেজুর রসের ঝুলছে হাঁড়ি 
জাগছে ছেলেবেলা। 
দিন যে বেজায় হচ্ছে ছোট 
ছুটছি সারা বেলা ।।

কমলা লেবুর গন্ধে মেতে 
জিভ হয় টল-টল। 
দাঁত কড়-কড় হুঁ-হুঁ হাওয়া 
বরফ স্নানের জল।।

সর্দি-কাঁশি রোজনামচা 
শুষ্ক অতি ত্বক।
আমড়া,তেঁতুল,জলপাই আদি 
দাঁত কির-মির টক।।

বীণাপাণী আসবেন বলে 
কূল গাছেও ফুল।
আম্রমুকুল আসতে দেড়ি 
সাজবে কলেজ স্কুল।।

তোমার আমার ভীষণ প্রিয়,
শীত, প্রিয় সবার হয় না ।
গরম কাপড়, কম্বল বিনে 
শীত যে গায়ে সয় না।।

হিমেল আমেজ

 
 ✍️ সুস্মিতা দেবনাথ 

কনকনে এই শীতল হাওয়া 
কুয়াশা ধোঁয়া ধোঁয়া। 
পরিচ্ছন্ন আকাশ ছবি 
মিষ্টি রোদের ছোঁয়া।।

শীতের আমেজ পুলি-পিঠা 
মন করে খাই-খাই। 
কপি,মুলো,মটরসূটি 
শাক-সব্জির বালাই ।।

খেজুর রসের ঝুলছে হাঁড়ি 
জাগছে ছেলেবেলা। 
দিন যে বেজায় হচ্ছে ছোট 
ছুটছি সারা বেলা ।।

কমলা লেবুর গন্ধে মেতে 
জিভ হয় টল-টল। 
দাঁত কড়-কড় হুঁ-হুঁ হাওয়া 
বরফ স্নানের জল।।

সর্দি-কাঁশি রোজনামচা 
শুষ্ক অতি ত্বক।
আমড়া,তেঁতুল,জলপাই আদি 
দাঁত কির-মির টক।।

বীণাপাণী আসবেন বলে 
কূল গাছেও ফুল।
আম্রমুকুল আসতে দেড়ি 
সাজবে কলেজ স্কুল।।

তোমার আমার ভীষণ প্রিয়,,,
শীত, প্রিয় সবার হয় না ।
গরম কাপড়, কম্বল বিনে 
শীত যে গায়ে সয় না।।

সাথী

 
✍️ সুস্মিতা দেবনাথ

চাই না জানতে কেমন তোমার 
ব্যাংক-ব্যলেঞ্চ আর টাকাকরি। 
জানাবো তোমায়,জানবে আমায়
বাসবো ভালো প্রান ভরি।।

আলতো করে সকাল সাঁজে 
গোঁজবে খোঁপায় লাল গোলাপ। 
লেকের ধারে,দিঘির পাড়ে 
করবো দু'জন প্রেমালাপ। ।

তুমি ব্যস্ত যখন ভীষণ রকম 
দিন যাপনের তাগদে। 
বলবো হেসে, "আমার তুমি,
বাকি সব আজ থাগ্গে "।।

গাড়ি বাড়ি, সোনা দানা 
আমার কাছে সব মাটি। 
তুমি আমার খেলার সাথী,
পুতুল পুতুল,রান্না-বাটি।।

সেই সীমানা

✍️ সুস্মিতা দেবনাথ

      তখন ভোর ৪টা বেজে  ৩০ মিনিট সেই সীমানায় পা পেলা, সেই জায়গা, যেখানে জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটিয়া আসা। আজ অনেকদিন পরে সেই আগের স্কুলে যাওয়া। কতই না স্মৃতি জড়িয়ে আছে ওখানে। পা ফেলতেই মনে হল খুব আপন একটা জায়গা। এক নিমিষে ডুবে গেলাম সেই ছোট্টবেলাতে সেই হাসি খুশির দিনগুলিতে। গিয়েছিলাম জীবনের একটা ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য দৌড়ানোর উদ্দেশ্যে।  অবশেষে উদ্দেশ্য পূরণ, আর সূর্যের আলোয় আলোকিত হলো চারপাশটা। একটু পরেই স্কুল স্টুডেন্টদের আসা শুরু হবে। মনটা আজ ভিষণ হালকা। দুঃখ কষ্ট যেন এক নিমিষেই হারিয়ে গেল কোথাও। দৌড়ানোর পরেই জুতোগুলো খুলে বসে ছিলাম সেই স্কুলের বারান্দায়। যাই হোক জুতোগুলো হাতে নিয়েই যাচ্ছি বাড়ির দিকে। ভাবনা গুলো যেন ফুরাচ্ছে না, হাঁটছিলাম ঠিক আপন মনে, সেই মাঠের ঘাসে তারপর বাড়িতে যাওয়ার পথে আবারো মনে পড়ে গেল সেই রাস্তা সেই বাঁশের জার সেই  ছোট পুকুর, সেই ধান খেতের পাশে নালা,  যেখানে  প্রতিনিয়ত মাছেরা করতো খেলা। স্কুল থেকে বাড়ি যেতে প্রায়ই দেরী হয়ে যেত, তার কারণ ছিল দাঁড়িয়ে থেকে মাছেদের খেলা দেখা, রাস্তার পাশে থাকা ফুল গাছ থেকে ফুল ছেড়া, তখন পার্টিকুলার কোন বন্ধু ছিল না। যে মুহূর্তে ঠিক যার সঙ্গে থাকতাম সেই ছিল বন্ধু আর সেই বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফেরা হতো । তখন অবশ্য কোন স্বার্থ ছিল না মনে, কোন হিংসা স্পর্শ করিনি তখনও, তাই হয়তো দিনগুলো এত সুন্দর ছিল। হঠাৎ মোবাইল বেজে উঠতেই বন্ধুর কল কিরে আসবি না আজ কলেজে, কিছুটা থমকে উঠে বললাম হ‍্যা হ‍্যা অবশ্যই আসবো। শুভ সকাল বলে শুভেচ্ছা জানাতেই আমি হেসে উত্তর দিলাম হ‍্যা শুভ সকাল। দশটায় বের হব ঠিক সময়ে বেরিয়ে পরিস। ফোন কাটতেই তাড়াতাডি ছুটে গেলাম বাড়ির দিকে, বাড়ি যেতে হবে ভিষন কাজ পরে আছে যে, সেই যে জীবন সংগ্রাম। এখন যে আমি নেই ছেলেবেলাতে। যাইহোক  ফিরেছিলাম কিছুক্ষণের জন্য তো সেই ছেলেবেলার দিনগুলোতে। বাড়ি ফিয়েই তো আবারো সেই জীবন যুদ্ধ।  লড়াই করে চলেছি প্রতিনিয়ত।  পেরিয়ে  যে এসেছি সেই সীমানা।

খেলার মাঠ

    ✍️ সুস্মিতা দেবনাথ

ঐ মাঠেতে হতো খেলা।
মাঠটি ছিল বেশ সোহাগা।।
আজ মাঠটি খুবই একা।
এতে জাইনা কাওকে দেখা।।
মোবাইল গেম-এ গড়বন্দি,
আজকের কিছু শিশুরা।
নাচ গান ড্রয়িং ক্লাসে দক্ষ হয় যে তারা।
একটু কথায় রেগে যায়।।
কারণ নেইতো যানা।।
পড়াশোনা চলছে ভালো,
 আর কী চাই, এমনিতেই জীবন আলো।। 
সুস্বাস্থ্য আর সুস্থ মন থাকতে ভালো। 
খেলার মাঠটি নয় কী সেরা?
 তবে চলো দামি মোবাইলে নয়।
শুরুটা হোক খেলার মাঠে।।
তবেই তো পাব ফিরে।
হারিয়ে যাওয়া দিনগুলো।।
হবেনা কোনো শিশু,
হতাশা আর বিভ্রান্ত।।
খেলার মাঠটি হেসে বলবে।
আমি আজও নয়তো ফাকা।।

বসন্তের সুখ

🖋সুস্মিতা দেবনাথ

মন নাচে আজ আনন্দে বেশ,
 চারিদিকে বসন্তের আমেজ।
 শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া খেলছে আপন ডালে।
এ যেন এক পরম তৃপ্তি মন মাঝারে।।
কোকিল গাইছে আপন সুখে ,
আহা,,, কী মধুর সুরে।।
ঝড়াপাতা ভাসছে কেমন দক্ষিনা হাওয়াতে।
মনে হচ্ছে অনেক দিনের তপস্যা হয়তে আজ তারা মুক্তি পেয়েছে।।
দক্ষিনা হাওয়ার শুরশুরে আওয়াজ,
 নতুন করে বলে দেয় যেন বসন্ত এসে গেছে।।
দোল পূর্ণিমার দোল উৎসবে,
 সকলেই আপন মনে আবিরের রঙ্গে সেজে উঠেছে।
মনে হয় হিংসা-বিদ্বেষ দেশ ছেড়েছে।।
বাউলের গানে মন মেতেছে,
বসন্ত এসে গেছে।।
আয়রে সবাই বাইরে আয়,
মনের যত কালিমা মুছে দিয়ে আয়।
বসন্তের আমেজ গায়ে মেখে আয় স্বপ্ন পুড়ে যায়।।

দিদি


            ✍️সুস্মিতা দেবনাথ।


রান্নাবাটির ঝগড়া-ঝাটি 
রোজকার মাতামাতি। 
বায়না,নালিশ, খেলাঘরের 
তুই যে খেলার সাথী। ।
মায়ার বাঁধন তোর সাথে দি,
তুই যে সহচরী। 
কে আমার আর বাঁধবে বেনী 
পড়িয়ে দিবে শাড়ি। ।
হবে যখন কলেজ যাওয়ার 
ভীষণ তরিঘরি,
নিজ হাতে কে খাইয়ে দিবে 
আমায় তারাতারি। ।
চুড়ি,বিন্দি,সাজ পোশাক 
আর যত আভূষণ,
আলমারি তোর খুলি যবে 
কেঁদে ওঠে মন। ।
তোর গায়ে মুখে  হাত-পা ছুঁড়ে 
ঘুমোনোর অভ্যাস। 
বিছানায় তোকে হাতরাই রোজ এপাশ আর ওপাশ। ।
মানা কিংবা মানিয়ে নেওয়া 
শিখেছি তোর থেকে। 
হাজার অভাব হার মানাই 
তাই, মুখে হাসি মেখে। ।
সুখে থাকিস,ভালো থাকিস,
ভালো রাখিস সবে। 
দিদি আমার লক্ষীটি ,,,,
তাই, সব ভালো হবে। ।
            

চাওয়া


             ✍️সুস্মিতা দেবনাথ

আমার দূর থেকে যাদের ভাবি,
 আছে অতি সুখে।
আসলে তারাই একটু সুখের, সাজেশন খুজে।।

আমরা দূর থেকে বলি,
তার মতো হয় যদি আমার জীবন।
আর কিছুই চাওয়ার নেই,
 ভগবানের নিকট।।
আসলে তাদেরও,
 এমন ভাবনা থাকে।
অন্য কারুর ওপর।।

আমার ভালোবাসা খুজি ,  
তাদের মতো করে।
আসলে তারাও,
তাদেও ভালোবাসাই সন্তুষ্ট নয় গোপনে।।

ভালোবাসি নবোন্মেষ

.....✍️ সুস্মিতা দেবনাথ 

শুষ্ক পাদপে পত্রের করে নব উন্মেষ,
নবরুপে এই আমি, অবশেষ। 
তুচ্ছ আমি,রঙ-তুলিহীন ছবি ।
নই আমি কোনো কবি ,,,,!
শুধু সৌহার্দের রেখে যাবো রেশ।
আমি ভালোবাসি নবোন্মেষ ।
ভালোবাসি নবোন্মেষ। ।
        _______________

মা ভারতী


                  ✍️সুস্মিতা দেবনাথ

জনম আমার ধন্য আজি
মা ভারতীর কোলে।
সবুজ শ্যামল মায়ের আঁচল
স্নিগ্ধ হাওয়ায় দোলে ।।
মা ভারতীর দামালরা রোজ
দেয় যে আত্মহুতি ।
মায়ের তরে স্বজন ছেড়ে
জ্বালায় স্মারক জ্যোতি ।।
বন,পাহাড় আর বরফ তাদের
জীবন সাহারায় ।
নির্ঘুম রাত ব্যস্ত দিবস 
মায়ের পাহারায় ।।

মখমল খাট,মার্সিডিজ আর
রাজার সিংহাসন ।
গ্লিসারিনের চোখের জলে
শ্রদ্ধাঞ্জলির ঢং।।
নেতা অভিনেতার মত 
চাটুকার নয় তাই,
রোজ মরে শুধু দেশের তরে,
ওরা আমার ভাই।।
       

শ্রদ্ধায় তুমি বঙ্কিম।

    ✍️সুস্মিতা দেবনাথ।

সাহিত্য সম্রাট বঙ্কিম তুমি।
শুধু কবিই নও,
বাংলা সাহিত্যে তোমার অসিম অবদান,
ভুলে যাবার নয়।।
প্রথম আধুনিক বাংলা উপন‍‍্যাসিক তুমি।
গিতার ব‍্যক্ষাদাতা হিসেবেও বিষেশ ক্ষেতিমান তুমি।।
ছদ্মনাম তোমার কমলাকান্ত।
জন্ম ২৬ জুন ১৮৩৮ সালে, নৈহাটির কাঠাঁল পাড়ায়।।
তুমি আছো সাহিত্যে আছো আমার মনে।
তুমি চিরকাল থাকবে বেচেঁ,
এই ভাবেই অমর হয়ে।।

আমি বাঙ্গালী।

সুস্মিতা দেবনাথ।

আমার গর্ব আমি বাঙ্গালী ,
আমি বাংলা ভালোবাসি।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা'ই কথা বলি।

আমি বাঙ্গালী,
বিদ‍্যাসাগরের অ, আ,ক,খ, আমি 
প্রানে ধরে রাখি।

আমি বাঙ্গালী,
তাই বলে অন্য কোনো জাত'ই আমি ঘৃনা নাহি করি।

আমি বাঙ্গালী,
বাংলায় গান গায়বো আমি
 লিখব হাজারও কবিতা।
গর্ব করে বলব আমি বাংলা আমার ভাষা।
আমি বাঙ্গালী-

আজ ভাইফোঁটার দিন


                ✍️সুস্মিতা দেবনাথ

আজ ভাইফোঁটার দিন ।
ভাইয়ের যমদুয়ারে কাঁটা দেয় বোন।
কিন্তু আমার ভাই'রা,,,,
জীবনের সাথে লড়ে চলেছে প্রতিনিয়ত।
নিজের জীবনের তোয়াক্কা না করে
আমার শান্তি ,সম্মান অক্ষুন্ন রাখছে অবিরত।
বরফে ঢাকা সেই দূর্গম পাহাড়ে
না আছে রবিবার, না হোলি,
না দূর্গাপূজা,না দীপাবলী,
না আছে রাখি, না ভাইফোঁটা।
আমার ভাইয়ের সংসার টা অনেক বড়,
এই ধরো পুরা দেশ,পুরাটা পৃথিবী!
এতোবড় মন নিয়েও ভাই আমার
ছোট্ট কাপড়ের ঘরটায় 
আকাশ ছাদের তলায়।
তবু আমার আত্মীয়রা পাথরাঘাতে
রক্তাক্ত করে ওদের বার বার,
জানিনা কি দোষে!
ঐ খুনি কাঁটাতার, প্রতিদিন
আমার ভাইয়ের যমদুয়ারে ফুল বিছায়।
আজ ভাইফোঁটার দিন ।
ধান,দূর্ব্বা, পুষ্প, অর্ঘ আর
ভেজা চোখে এই বোনের কামনা,
এই রাক্ষসী কাঁটাতার নির্বংশ হৌক ।
আর বিশ্বব্যাপী আমার ভাই'রা
মেতে উঠুক হোলি, দীপাবলী, দূর্গাপূজা,রাখী,আর এই ভাইফোঁটাতে।

আজ ভাইফোঁটার দিন


                ✍️সুস্মিতা দেবনাথ

আজ ভাইফোঁটার দিন ।
ভাইয়ের যমদুয়ারে কাঁটা দেয় বোন।
কিন্তু আমার ভাই'রা,,,,
জীবনের সাথে লড়ে চলেছে প্রতিনিয়ত।
নিজের জীবনের তোয়াক্কা না করে
আমার শান্তি ,সম্মান অক্ষুন্ন রাখছে অবিরত।
বরফে ঢাকা সেই দূর্গম পাহাড়ে
না আছে রবিবার, না হোলি,
না দূর্গাপূজা,না দীপাবলী,
না আছে রাখি, না ভাইফোঁটা।
আমার ভাইয়ের সংসার টা অনেক বড়,
এই ধরো পুরা দেশ,পুরাটা পৃথিবী!
এতোবড় মন নিয়েও ভাই আমার
ছোট্ট কাপড়ের ঘরটায় 
আকাশ ছাদের তলায়।
তবু আমার আত্মীয়রা পাথরাঘাতে
রক্তাক্ত করে ওদের বার বার,
জানিনা কি দোষে!
ঐ খুনি কাঁটাতার, প্রতিদিন
আমার ভাইয়ের যমদুয়ারে ফুল বিছায়।
আজ ভাইফোঁটার দিন ।
ধান,দূর্ব্বা, পুষ্প, অর্ঘ আর
ভেজা চোখে এই বোনের কামনা,
এই রাক্ষসী কাঁটাতার নির্বংশ হৌক ।
আর বিশ্বব্যাপী আমার ভাই'রা
মেতে উঠুক হোলি, দীপাবলী, দূর্গাপূজা,রাখী,আর এই ভাইফোঁটাতে।

আমি বাঙ্গালী


              ✍️সুস্মিতা দেবনাথ

আমার গর্ব আমি বাঙ্গালী 
আমি বাংলা ভালোবাসি।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা'ই কথা বলি।

আমি বাঙ্গালী
বিদ‍্যাসাগরের অ, আ,ক,খ, আমি 
প্রানে ধরে রাখি।

আমি বাঙ্গালী
তাই বলে অন্য কোনো জাত'ই আমি ঘৃনা নাহী করি।

আমি বাঙ্গালী
বাংলায় গান গায়বো আমি।
 লিখব হাজারও কবিতা
গর্ব করে বলব আমি বাংলা আমার ভাষা।

আমি বাঙ্গালী


              ✍️সুস্মিতা দেবনাথ

আমার গর্ব আমি বাঙ্গালী 
আমি বাংলা ভালোবাসি।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা'ই কথা বলি।

আমি বাঙ্গালী
বিদ‍্যাসাগরের অ, আ,ক,খ, আমি 
প্রানে ধরে রাখি।

আমি বাঙ্গালী
তাই বলে অন্য কোনো জাত'ই আমি ঘৃনা নাহী করি।

আমি বাঙ্গালী
বাংলায় গান গায়বো আমি।
 লিখব হাজারও কবিতা
গর্ব করে বলব আমি বাংলা আমার ভাষা।

হেমন্ত এসে গেছে

   ✍️  সুস্মিতা দেবনাথ। 

হেমন্ত এসে গেছে। 
মাঠে মাঠে সোনালী ধান
হালকা হিমের পরশ ,
শিশিরে ভেজা সকাল
হেমন্ত দিয়েছে উঁকি -
শিউলির আমেজ এখনো বাকি।
সুন্দর মনোরম পরিবেশ!
চারিদিকে নবান্নের উৎসব।
অন্নদাতার মুখে জয়ের হাসি
ঘরে ঘরে নতুন ধানের পিঠে
আহা্! কি দারুণ খেতে!
এ যেনো ঐশ্বরিক কাব্যিক আভা,
আকাশে বাতাসে মিলেমিশে 
হেমন্ত এসে গেছে ।।
.           ___________

হেমন্ত এসে গেছে

   ✍️  সুস্মিতা দেবনাথ। 

হেমন্ত এসে গেছে। 
মাঠে মাঠে সোনালী ধান
হালকা হিমের পরশ ,
শিশিরে ভেজা সকাল
হেমন্ত দিয়েছে উঁকি -
শিউলির আমেজ এখনো বাকি।
সুন্দর মনোরম পরিবেশ!
চারিদিকে নবান্নের উৎসব।
অন্নদাতার মুখে জয়ের হাসি
ঘরে ঘরে নতুন ধানের পিঠে
আহা্! কি দারুণ খেতে!
এ যেনো ঐশ্বরিক কাব্যিক আভা,
আকাশে বাতাসে মিলেমিশে 
হেমন্ত এসে গেছে ।।
.           ___________

মা-বাবার কথা

….✍ সুস্মিতা দেবনাথ

ভালোবেসে জন্ম দিয়েছ, পালন করেছ।

হাত ধরে হাটা শিখিয়েছ।

স্বপ্ন দেখিয়ে পথ চলিয়েছ।

খাবার খাইয়ে দিয়েছ।

না ঘুমালে ঘুম পাড়িয়ে দিয়েছ।

কথা আমায় বলতে শিখিয়েছ।

মঙ্গল কামনা করেছ।

ভালোবেসে নাম দিয়েছ।

তোমাদের দেওয়া নামে আমায়

এই পৃথিবীতে পরিচয় করিয়েছ।

মা বাবা তোমরাই আমার জন্য

মাথার ঘাম পায়ে ফেলেছ।

তবুও আমায় ভালো রেখেছ।

তাই এই ছোট কবিতা তোমাদের জন্য।

যতই বাধা আসুক থামবেনা আমার পথ চলা। 

তোমাদের আদেশ অনুসারে।

পথ চলব দ্রুত গতিতে

স্বপ্ন আমার পূর্ণ করব।

তোমাদের নাম আমি উজ্জ্বল করব।