অভিজিৎ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিজিৎ সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃষ্টির সকাল


    ✍️ অভিজিৎ সরকার

সকালটা ছিল খুব সুন্দর।
ঘুমটা ভাঙল রিমঝিম শব্দে।
উঠে দেখি প্রকৃতি যেন  সেজেছে।
মনটা ভরে উঠলো এই দৃশ্য দেখে।
অন্যান্য দিনের মতো  প্রকৃতি নয় আজ।
যেন সম্পুর্ণ রূপ নিয়েছে পাল্টে।
আমিও প্রতিদিনের মত লেগে পরি আমার কাজে,
এই রিমঝিম বৃষ্টি সকালটা কে খুব সুন্দর করে তুলল।
আমিও বেরিয়ে পরলাম প্রকৃতির মধ্য দিয়ে কাজে।
রাস্তা টাও রূপ নিয়েছে পাল্টে,
আর চারিদিকে সবুজের আচ্ছাধন ,
যেন এই বর্ষার সময় বসন্ত এল।
আমারও মনটা আর নেয় রাস্তায়,
এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে।
বেলা হতে যাচ্ছে কিন্তু সূর্যের নেয় খুঁজ।
আকাশ যেন ' তাকে ' রেখেছে ডেকে।
নিয়েছে ' তার ' আঁচলে ,
এখন আর রিমঝিম বৃষ্টি রইল না।
কিন্তু প্রকৃতি সেই রয়ে গেল।
আমি আমার মত কাজে লেগে পরলাম,
কিন্তু ' সে ' স্তির হয়ে রইল।
জানিনা আজ এমন কি হল, যে সকালটা এত সুন্দর শুরু হল।

ব্যস্ততাই তুমি


    ✍️ অভিজিৎ সরকার

শত ব্যস্ততার মধ্যে শুধু তোমায় খুজে বেড়ায়।

কি জানি একটা অদ্ভুত চাঞ্চল্য মন জুড়ে।

শুধু তুমাকে খুজে বেড়ায়।

খুব কষ্টে দিন টা কাটে, আর রাত  অশ্রুতে।

মুখ ফুটে বলতে পারি না কাওকে।

শুধু তুমিই আমার হৃদয় জুড়ে।

নিতে পারবে না কেউ এ জায়গা।

শুধু তুমাকে ঘিরে আমার জগৎ।

জানি না কি কমতি ছিল।

আমার এই চাওয়াতে।

শুধু এইটা ঐ পারলাম না, তুমার ওই মনে একটু জায়গা করতে।

শুধু এই টুকু বলব ভালো থেকো।

বের হওয়া একদিন


                 ✍️অভিজিৎ সরকার

চারিদিকে যখন ভয়ংকর পরিস্তিতি, ঘর থেকে বের হওয়াটা ও দায়!

ঘনিষ্ট মানুষদের সঙ্গে দেখা করা টাও দায়!

খোলা আমাদের সেই মাঠ টা তেও যাওয়া দায়!

চারিদিক কেমন যেন থমকে আছে।

চাইলেও কারোর সঙ্গে কথা বলা, দেখা করা যায় না।

 একটা সংকুচ রয়ে যায় মনে।

এমন দিনের মধ্যে বের হলাম,
হবার কি ছিল  তাই হল!

কিন্ত আজ আমাদের সেই মাঠ এ যায় নি।

রাস্তা দিয়ে হাটাহাটি, আর প্রকৃতি দেখা।

চমকানোর তেমন কিছু ছিল না যদিও।

সবাই প্রায় গৃহবন্দী, তার মধ্যে অল্প কয়েক জনের সঙ্গে দেখা,

এই হাটাহাটির মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা,

চারিদিকের পরিবেশ স্তব্দ আর সবুজে পরিপূর্ণ।

সেটা যেন মন টা কেরে নিয়ে যাচ্ছিল।

বিকেল থেকে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল।

তারপর সেই মাঠ পানে গিয়ে দাড়ালাম।

অল্প সংখ্যক ছেলেরা খেলা করছিল।

যে মাঠে  একসময় অনেক ছেলেরা খেলা করত।

শিক্ষকতায় প্রাপ্তি

   ✍️  অভিজিৎ সরকার


অনেক বছর ধরে শিক্ষকতা করে আসছি।

এই শিক্ষকতার মধ্যে থেকে যায়,
 যা বলা যায় না।

কিন্ত আজ দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতায়,
এমন এক ঘটনা ঘটেছে যা আমার দুটি চোখ ভরিয়ে দিল।

জানিনা এমন কি ছিল তার কথার মধ্যে,
সে এসেছিল আমায় টিউশনের বেতন নিয়ে,

সে তার ব্যাপারে বলছে, আমিও বলছি কত কি।

সে যেন তার জীবনে সফল হতে পারে সেই আশীর্বাদ টুকু করি।

এই ভাবেই প্রতিটি শিক্ষার্থী যেন তাদের নিজের পায়ে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রার্থনা প্রভুর নিকট।

কথা বলতে বলতে সে বলে ফেলল যে কাকু, তুমার সেই বকনি, তুমার সেই শাসন, তুমার ওই টিটকারি, তুমার ওই আদর পাব কোথায়?

ঠিক সেই মুহূর্তে আমিও আর কিছু বলে ঊঠতে পারলাম না।

আমার মুখ কিছু সেকেন্ড এর জন্য বন্ধ।

সে চলে গেল কিন্তু আমার চোখের জল টাকে ধরে রাখতে পারলাম না।

বৃষ্টি

   ✍️ অভিজিৎ সরকার।

প্রতিদিনের মত আজও ঘুমাতে যাব। 
ঠিক এমন সময় আকাশ তার রূপ টি পরিবর্তন করে।

বুঝে উঠতে পারছিলাম না কেন?
সুন্দর আকাশ টা ধীরে ধীরে কালো হতে লাগল।

আমিও বিছানায় আশা মাত্রই ঝর ঝর করে নেমে গেল।

খুব আনন্দ সহকারে শুনছি বৃষ্টির সেই সুমধুর শব্দ।

এমন সময় আমার মনের ঘরে, এল একরাশি স্তৃতি/কল্পনা।

আমিও সেই কল্পনায় ডুবে বর্তমান ভুলে গেলাম।

সেই ছোট্ট বেলায় বন্ধুদের সাথে একসঙ্গে বিঝতাম সবাই।

ভুলে যেতাম বাড়িঘর "মা" তাড়া করে নিত।

বৃষ্টির সময় বের হতাম আর শেষে ফিরতাম।

পিছন পানে মা ডাকত, কিন্ত কে শুনে মার কথা।

শুধু তাই নয়, অনেক দুষ্টুমি করতাম।


জানি না আজ এমন কি হল,
ঐ দিন গুলি খুব খুব মনে পড়ছে।

আজ মা ও বারন করে না।

আজ অনেক সুখ দুঃখের মাঝে আটকে গেল এই জিবন।

কেউ করে না তার সন্ধান।

কত স্নেহ, ভালবাসার অভাব, কাওকে বলে বুজাতে পারব না আজ।

জানি না, কেন?

হারিয়ে গেল সেই অমূল্য দিনগুলি , কোথায় পাব?

যেখানে ছিল মার স্নেহ, ভালবাসা , আর অজানা আনন্দ।