….✍সংগীতা দাস
বাবা,পৃথিবীর অন্যতম ব্যক্তি।
বাবা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান।
বাবা, প্রশস্ত বৃক্ষের মতো ছায়াপ্রদানকারী।
বাবা, আত্মবিশ্বাস এবং প্রেরণার আধার।
বাবা, সফলতার এক বড়ো অধ্যায়।
বাবা, সাবলীলতার এক প্রথম অবলম্বন।
বাবা, পরিবারের দুঃখ মোচনকারী।
বাবা, সন্তানের শত আবদারের গন্তব্য।
বাবা, সুখের ঠিকানার স্থান।
বাবা, স্বপ্ন সত্যি করার একমাত্র অধিষ্ঠান।
বাবা, নির্মল শান্তির গন্তব্য।
বাবা, এক অসীম স্নেহভরা হৃদয়।
বাবা, অকৃত্রিম ভালোবাসার স্থান।