নীলদ্বীপ কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীলদ্বীপ কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সময়ের শেষে

    ✍️ নীলদ্বীপ কুমার

দেখা  হবে তোমার সাথে সময়ের আয়োজনে, 
যেদিন আমার সকল কিছু পুড়বে দহনে। 

মলিন পথ যখন অমলিন হবে গহীন রাতে
ছন্দগুলো অন্ধ হবে তোমার কারণে! 

এতটুকু তো পুড়তেই  পারি তোমার আসার অপেক্ষায়, 
তবুও ভাবি মৃতদেহে কে-ই বা এমন আগুন জ্বালায়। 

দেখা হোক তবুও তোমার সাথে সময়ের শেষে
যখন,লিখে দেবো এ জীবন চিরনিদ্রার কাছে।

এখন সময় শূন্যতার

    ✍️নীলদ্বীপ কুমার

শেষ পথটুকু ফুরিয়ে গেলে যেমন কোথাও যাওয়ার থাকে না, 
তেমনি এই তোমার নদী সীমাবদ্ধতায় আমি ফুরিয়ে গেছি! 
কোথাও পাথর ভেঙে
যে ভাস্কর্য নির্মাণ করিছি করুনার ,স্নেহের, 
সেই দেশগুলো ক্রমশ তোমার মতোই বিলীন হয়ে গেছে অন্ধকারে। 
শূন্য তো নয় যেন তারও গভীর নিস্তব্ধতায় ঢেকে গেছে
আমার বুকের উপর বয়ে চলা হ্রদ গুলো। 
যে পথ একদিন তোমার ব্যাকুলতায় 
কৃষ্ণচূড়া ঝরিয়েছে অঝোরে, 
আল পথ থেকে জল পথ 
তোমার পদ স্পর্শের আশায় ভেঙেছে গোমতীর বুক, 
সেখানে আজ সয়ে যাওয়া সাহারার মুখ ছবি! 
সবাইতো বাঁধে ঘর;
থাকে প্রিয়জন প্রয়োজন, 
থাকে জ্যোৎস্নার বেহিসাবী সুখ, 
এই যে সব শেষে আমার বুকে অযুত শূন্যতা
তুমি হীন দারুণ মৌনতা, 
আলোকবর্ষ দূরে তুমি;
তবুও কেন দিন শেষে তোমার অপেক্ষা?