সপ্তশ্রী কর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সপ্তশ্রী কর্মকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শেষ আগুন


    শেষ আগুন
    ✍️সপ্তশ্রী কর্মকার


ফুটপাথে পড়ে থাকা আলো মুঠোয় ভরি—
অন্ধকারে নিজেকেই জ্বালাই।
নদীর ওপারে কোনো মুখ চেনা যায় না,
মৃত্যুর এক পা আগে দাঁড়িয়ে বুঝি—
ক্ষুধা শুধু গণিত শেখায়
আমার নামটা আর নাম নয়,
একটা ঋতু—
এই দেশ এখন আমার কাঁধে

লেজি আফটারনুন


                   ✍️সপ্তশ্রী কর্মকার 

একান্নবর্তী দুপুরের সুখে ইনসমনিয়া বাঁধা বিঁধেছে, 
বিধিলিপির এক চিলতে হাসি আজ অম্লান,
 অসমাপ্ত দেখা চিড়িয়াখানা, শিকার গৃহবন্দি বিকার মন।

চাইছি ঘুড়ি উড়াতে, কিন্তু নিঃসঙ্গ আঙুল।
স্বাদকোরক আজ জব্দ, পড়ন্ত সন্ধ্যায় জাংক ফুড না খেয়ে,
মোবাইল ফোনে গুগল আর ইনস্টাগ্রামের নোটিফিকেশন।

রবিবার বলে ছুটির দিনটা মনে হয়, উঠে যাবে ঘরবন্দি চলাকালীন,
অবসর ঘুমে শুধু স্বপ্ন আর নোনতা ঘাম,
 দুপুরে জুড়ে শুধু ছত্রাক ঘাটাঘাটি আর ওয়েট স্কেল দেখে ওজন কমানোর চেষ্টা ।

নিদ্রা দেবীর সঙ্গে আলোচনায় হয়, শিথিল সমর্পন মন,
অসমর্পনকালীন চিত্তে হয় না কখনো ঘুম ও আনন্দময় মন দর্পণ।

তস্কর রূপী সেবিকা

     ✍️সপ্তশ্রী কর্মকার 

জোড়াতালির সংসারে জীবন হয় সঙ, 
পেটের সার্কাসে ক্ষিদের ঘুরপাক খেয়ে। 
মন মরুভূমিতে চোখ ধাঁধানো অসুস্থ ক্ষত 
 নেই উপায় সারানোর ঔষধ আঁচলে। 
যখন অষ্টমঙ্গলার শাড়ি বেঁচে আনি 
 চার পোয়া চাল আর নুন। 
অভিশপ্ত বাড়িঘরে কুয়াশার ওমে, 
জ্বর আসে নিভন্ত চুলার কাঠ কয়লার ছাই হয়ে।
যেন ভালোবাসা, তস্কর রূপী সেবিকা হয়ে জানালার গা বেয়ে বেরিয়ে গেছে 
ফেরিওয়ালা হয়ে।

আসামী ঈশ্বর

 
              ✍️সপ্তশ্রী কর্মকার

ভূত চতুর্দশীতে বশীকরণের উন্মাদনায়
গ্রামের নদীতে রক্তজল বইছে,
ঈশ্বর বেষ্টনী ছড়িয়ে,  
উগ্রবাদীরা লিপ্ত হয় মানুষ হত্যায়। 
তখন ঈশ্বর অলিন্দের বিষন্ন সুরে বলে,
 রাষ্ট্রীয় গারদ থেকে নিজেকে রক্ষা করে 
"ভালো থেকো"।

ঈশ্বরের আসামী অস্তিত্ব ফিরছে কারাগার থেকে, 
তুমিও দোষী ভাবতে অবাক লাগে!
কৃত্রিম ভণিতার দেশে কোথায় থাকে তোমার আকর?
কিভাবে আমাকে পারাপার করবে পবিত্রতার দেশে।

  ঈশ্বরের কলাকৌশলী বুঝি না আমি,
শুধু নির্বাক দৃষ্টিতে জানালা দিয়ে দেখি, 
সুদূর আকাশে লাল আভাতে ত্রিশূল দেখা যাচ্ছে, 
আর নিঃসঙ্গ পথিক একাকী হেঁটে চলেছেন,
অস্ফুটবাকে বলে উঠে,,
  ঈশ্বর! ঈশ্বর! তুমি জেগে উঠো।
আর এই আশায় বসে থাকি আমি
  আসবে এক সাদা মেঘের ভেলা, 
হেমবর্ণী বাঁকা চাঁদের অপেক্ষায়,
ঈশ্বররূপী কবিতার অন্তিম প্রত্যাশায়।