শতাব্দী দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শতাব্দী দেবনাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সৈনিক

   ✍️ শতাব্দী দেবনাথ

 ওরা বারুদ গন্ধ গায়ে মাখে 
নেই তাদের লেলিহান শিখা, 
বাড়ানোর কোনোও পুরোহিতের হাত, 
কাঁটা তারে আটকে শত শত দেহ 
 যা টিভির পর্দায় কখোনো আসে না। 
হারিয়ে যায় কত মায়ের সন্তান 
রক্তে মাখা কাপড়ের টুকরো গুলো 
যেন মায়ের চোখে ঝলসে উঠে। 
সৈন্যদের কোনো খাবার নেই 
শুধু গরম গুলি বিদ্ধ হয় বুকে। 
তুমি মাংস ভাত পেট পুরে 
ফেসবুকেতে স্লোগান দাও, 
যুদ্ধ চাই !যুদ্ধ চাই !
প্রাণের খেলা খেলছে ওরা প্রতিনিয়ত, 
অনুভব করো তাদের প্রতিটা ক্ষণ, 
যারা চাইতো না যুদ্ধ হোক।।

বোঝা দায়

    ✍️শতাব্দী দেবনাথ 

যে ফুলের গন্ধে তরুণ 
প্রেমি শীতের চাঁদরে 
জোৎস্না ভরা রাতে 
ঝরাপাতাদের গান শোনায়,
 
অবসান ধূলিকণা যার 
অন্তহীন কবিতা, 
চিত্র যুক্ত রং যার 
তুলির টানে ছবিটা। 

যে ফুল গন্ধ বিহীন 
ঝরে যাওয়া ফুলকে 
নিয়ে ভাবাটা ও আকাশ ছোঁয়া। 

যেখানে পুরাতন প্রেমে নতুন 
হয়ে হাঁটা যায় না 
যে খানে মন বাঁধা যায় না, 
শোনাযায় দূর হতে 
ছন্দ ছাড়া নুপুরের কলতান !

তখন হাড়ের শরীরে 
ওই যে হৃদপিন্ডটা ও 
যেন অচেনা, অজানা।।

এসো মা

   ✍️ শতাব্দী দেবনাথ

 অদূর আকাশ পানে গৌরির 
আগমনে ডাক ফুটেছে 
শিউলি ফুলের পাঁপড়ি দলে 
ঢেউ তুলে এক হিল্লোলে। 
শরতের পরশ ছোঁয়ায় 
শিশির ভেজা মেঠো পথে 
কি যেন এক অচিন স্বরে 
বলছে মা গো তোমার পদ ধূলি 
পড়লো আজ মর্তলোকে। 
অচল-সচল ঈশান-জায়া 
মা একি তোমার রূপের মায়া। 
কখনো চন্ডি, কখনো উমা 
কখনো ভবানী, কখনো বা     ত্রিনয়না। 
ত্রিশূল ধারিণী মা গো তুমি 
এসো মর্তলোকে। 
তোমার আলোয় আঁধার কাটুক 
তমসার এই ভূবনে।  

 (আগরতলা, ত্রিপুরা )

কঠোর সমাজ

    ✍️শতাব্দী দেবনাথ

সভ্যতা আজ আধুনিকতায় দিল পাড়ি, 
তবুও কেন ধর্ষিত হচ্ছে হাজারো নারী? 
ধর্ষকরা রাস্তায় বুক ফুলিয়ে হাটে
তাঁদের হয় না  কোনো লাজ, 
ধর্ষিতা লজ্জায় মুখ লোকিয়ে
 পড়ে থাকে সমাজের এক কোনায়।। 
সমাজের সচেতনতা কি কষ্ট পাচ্ছে? 
সবকিছু জেনেও যে পিঠ বাঁচাচ্ছে। 
দেবী দূর্গা সে তো দূর্গতি নাশিনী 
পরাধীনতার শিকার হতে সেতো এ জগতে আসেনি। 
কেন লোকে অ্যাসিড ছুঁড়ে, পোড়ালো মুখ তার  
সে কেন ভালো বাসেনি সেটাই কি দোষ তার??