ধর্ম মানে

        ….✍উজ্জ্বল ভট্টাচার্য্য


ধর্ম মানে নয় হিন্দু-মুসলিম,

নয়কো বৌদ্ধ-শিখ-খ্রিস্টান।

ধর্ম মানে আমরা মানুষ,

মানবতার গান।।

ধর্ম মানে নয় বাইবেল,

গীতা -আল-কোরআন।

ধর্ম মানে মানুষ মানুষেরই,

নয় খানখান।।

ধর্ম মানে নয় রামচন্দ্র,

 নয়কো যীশু,গুরুনানক।

ধর্ম মানে মনুষ্য সত্ত্বা,

মুক্ত এক উড়ন্ত পালক।।

ধর্ম মানে নয় মন্দির-মসজিদ,

 নয়কো চার্চ, গুরুদ্দোয়ার।

ধর্ম মানে লাল তরলে

অবিভেদ্য মনুষ্য জোয়ার।।

ধর্ম মানে নয়কো আজান,

প্রে আর সংকীর্ত্তন।

ধর্ম মানে জীবে দয়া-প্রেম

সহানুভূতির জীবন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন