....✍বর্ষা দে
আধুনিকতার ছোঁয়ায়
বদলে গেছে অনেক কিছু।
বদলে গেছে সেই দিনগুলো যে দিনগুলি ভরা ছিল শুধুমাত্র ভালোবাসায়।
যে দিনগুলোতে মানুষ শুধু বেঁচে থাকত কিছু খাবারের আশায়।
যে দিনগুলোতে জিন্স আর টপ না
শাড়ি ছিল মেয়েদের
বাহার।
না ছিল ছেলেদের ফাটা জিন্স।
হ্যাঁ সেই দিনগুলোতে ছিলনা কোন এন্ড্রয়েড, টাচ্ এসব আধুনিক কোনো ফোন।
মানুষ তখন মানুষের জন্য ছিল।
আর ছিল পুরো এলাকা জুড়ে একটি শুধু ল্যান্ডফোন।
মানুষ তখন আবেগে মরত
বিবেকে থাকতো সরলতা।
তবে আজ মানুষ বড়ই স্বাধীন
খেলছে নিয়ে মানুষের দুর্বলতা।।
কি পায় তারা?... জানিনা।
ঝগড়া,মারপিট,ধর্ষণের অভিযোগ অন্যায় আরো কত কি না!
শুনতে হয়,জানতে হয়,তবে আমরা মানতে পারিনা।
থামাতে পারিনা।
আমরা অমানুষ জাতি দূর থেকে তুলে ছবি।
লিখে কবিতা প্রকাশ করি সোশ্যাল মিডিয়ায় আমরা বিদ্রোহী কবি,আমরা প্রতিবাদী।
তবে বাস্তবে আমরা অহংকারী মানুষ,অমানুষ জাতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন