….✍-দিপিকা রায়
মায়ের স্নেহ,পিতৃ ছায়ায়
করেছিলে হাজার বায়না,
সব কিছু ভুলে গিয়ে
তারাই আজ তোমার কাছে ফেলনা।
কত রোদবৃষ্টি বয়ে গেল
তোমার মুখে অন্ন দিতে,
তারাই আজ অন্নের ভিখারী
কত মানুষের দ্বারে দ্বারে।
ছেলে তুমি বড়ো অফিসার
বড়ো তোমার বাড়ি,
যাদের ঘামে ভেজা শহর
তারাই আজ অনাহারী।
বউ নিয়ে ঘর সাজাও
ভরিয়ে দাও সর্ব সুখ,
তার মাঝে ভুলে যাও
মায়ের ভাঙা চশমার ফ্যাকাসে দুটি চোখ!!
বাবার পায়ের মালিশ ভুলে
দামী বউয়ের আভরণ,
একটু কথায় বিরক্ত হয়ে
ওনাদের শেষ ঠিকানা করে দিলে বৃদ্ধাশ্রম।
দুই বংশের আলো বউ
নিভালে প্রদীপ আজ
মা হয়ে ভুললে তুমিও
বুনবে তো একদিন এই বয়সের জাল।
বুঝলেনা এই আদর,স্নেহ
জঞ্জাল ভেবে দিলে ছুড়ে,
তোমাদের জঞ্জালের স্বর্গটুকু,
আজ নিলাম কুঁড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন