শিক্ষক

              -✍মোঃজলিল মিঞা
মন থেকে আমি বলি শুধু তুমি সৃষ্টির সুপুরুষ,
মহাত্মা তুমি মানুষের মাঝে তুমিই মহামানুষ।
মানব নামের বড়ো ধর্মের ধর্মগুরু তুমি,
গড়েছো মানুষ মানুষের নামে গড়েছো সত্যের ভূমি।
গড়েছো তুমি মুক্ত দৃষ্টি, মুক্ত সাধনার অস্ত্র;
পরিয়েছো তুমি এই বিশ্বকে মিলন নামের বস্ত্র।
শত শিক্ষার সৎ আদর্শ তুমিই করেছো দান;
উন্নতি নামের অমৃত দিয়া গড়েছো অমর প্রাণ।
বন্ধু তুমি, তুমি রক্ষক, তুমি বাস্তব বীর;
ধরনীর পরে তুমিই গড়েছো শান্তি নামের নীড়।
সূর্যের ন্যায় আলো জ্বেলে দেয় তোমার জ্ঞানের দ্বীপ,
তুমিই জ্ঞানের মেরুদন্ড, তুমিই রুদ্র-শিব।
তুমিই গড়েছো মানবের মাঝে অপরের প্রতি মায়া,
বটের মতো দাঁড়িয়ে ধরেছো কর্ম নামের ছায়া।
সভ্যতা নামের মহাসাগরের মাঝি হলে তুমি;
তাই তোমার চরণে ভক্তি করি, তোমার চরণে চুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন