বসন্ত

   রত্না মজুমদার

আঁচলের খুঁট ধরে প্রকৃতির বসন্ত সমাগম
রঙের তুলিতে সাজায়, রাঙায়,
বর্ণনায় চতুরঙ্গে প্রিয় নান্দনিক অনুষ্ঠান সূচী
প্রত্যাবর্তিতে চিনে নেয় আলোর পিঠ মিলনের।
তেমনি থাকে বিরহের ঝর্না।
যেতে যেতে জেনে যায়,
কোনদিন পাবে না সেই সারিতাকে।
চতুর্দশপদী কবিতাও সন জয়
করতে পারেনি,
কোথায় নন্দন চর্চা-
বিচ্ছেদের পাত্র পড়ে থাকে
মাটির পৃথিবীর কোলে নির্দয়!
আবার এ প্রারম্ভিক বসন্তের হাত ধরে
লাল-নীল ভালোবাসার প্রত্যয়িত সুরনিকা বের হয়।
হাতে হাতে সৃষ্টির উল্লাসে ‌ রসে ভরা কৌতুক।
কান পেতে রয় চর্চিত উল্লাসে প্রচ্ছদ
স্মবনিকার বর্ণময় চাঁদ দেখতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন