....✍️ কানু বনিক
অনেকটা পথ হেঁটে যাওয়ার পর দেখি, বিকেলের নির্মাল্য আলো এক-পা, দু-পা করে ছায়ার দৈর্ঘ্য বাড়িয়ে যাচ্ছে।
তুমি এখনো একই জায়গায় দাড়িয়ে আছো, গোধুলিটা এখন একটা অলিখিত স্তবকে এগিয়ে আসছে।
তোমার প্রণয় জঠরে সুখের অনুভূতিটা এখন আর আগের মত মনে হচ্ছে না, একটু একটু করে যেন মলিন হয়ে যাচ্ছে।
তোমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা আমার অনুভূতিগুলো দ্রাঘিমারেখা বরাবর চলতে থাকলে , তুমি হয়তো তার সঠিক দিশাটুকু এখনো বুঝতে পারো 'নি।
আমার শ্রেয়তম পুষ্পবাসরে রাতের অন্ধকারে সবটুকু গরিমা নিয়ে জোনাকিরা যখন আলো দিয়ে যায়, আমি তার আভাটুকু গা'য়ে মেখে শ্রীনারায়ণ হওয়া স্বপ্ন দেখি।
আমি শুক্লপক্ষের তিথিতে চাঁদের গা'য়ে প্রণয়ের শ্রীকথাগুলো অক্ষরে অক্ষরে সাজিয়ে অষ্টলক্ষীর বাঁধনে আকাশগঙ্গার রূপসুধা পান করি।
তুমি যখন সায়ন্তনী সন্ধ্যায় একরাশ শুভেচ্ছায় জ্ঞাপন করেছিলে, আমার ইচ্ছেগুলো তখন নীলকান্তের গভীর ধ্যানের মাঝে পরিধেয় খুঁজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন