.....................✍️ রুমা আচার্য্য
রাশি আর তার বর দুজনই ভাল চাকরি করে আর তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। কোনো একটা কাগজ খুঁজতে গিয়ে পুরনো বাক্সে একটা ছবি দেখে রাশির দীর্ঘ পনেরো বছর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়।
তো যেটা বলছিলাম,
নিশীথ, তৃষা, রাশি তিনজন কলেজের বন্ধু। নিশীথ আর তৃষার মধ্যে একটা আলাদা বন্ধুত্ব গড়ে উঠেছিল। কলেজের সব বন্ধুরা তা জানত ,তারপর কলেজ শেষ হতে না হতেই তিনজনই ভাল চাকরি পেয়ে যায় ।
আর ঐ দিকে রাশি খুব খুশি ছিল নিশীথ আর তৃষাকে নিয়ে। রাশি বরাবর তাদেরকে বিয়েটা সেরে নেওয়ার জন্য প্রস্তাব দিত, কিন্তু হঠাত্ একদিন নিশীথ রাশিকে ফোন করে বলে, "না না না, আমি তৃষা কে বিয়ে করব না, সব শেষ, তৃষা চাকরি পাওয়ার পর থেকে আর আমাকে আগের মত সময় আর ভালোবাসা কোনোটাই দিচ্ছে না।" যদিও নিশীথও আগের মত তৃষা কে সময় দিতে পারছিল না।
রাশি খুব কষ্ট করে দুজনকেই বোঝায় তোরা এভাবে 'ইগো ' না দেখিয়ে জীবনে এগিয়ে যা। তবে তা হয়নি। নিশীথ আর তৃষার মধ্যে ইগোটাই জিতে গেল ।
বছর দেড়েকের মধ্যে তৃষার বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়। তৃষা বর্তমানে বিদেশে তার বরের সাথে ভাল আছে, তবে তৃষা আর রাশির মধ্যে প্রায় ফোনে কথা হয়।
হঠাত্ রাশির ফোন বেজে উঠল। "নিশীথ বলছিলাম, রাশি কি করছিস অনেক দিন হলো দেখা হয় না। আজ সন্ধ্যায় অফিসের পর দেখা করতে পারবি?"
" ঠিক আছে, কোথায় দেখা করব?"
"কফি হাউস"
"ওকে"
নিশীথ আর রাশি এখন প্রায় দেখা করতে শুরু করে। রাশি কলেজের গল্প করলেই নিশীথ খুব রাগ করত, আজকাল রাশি নিশীথের পছন্দ অপছন্দ খুব ভালো করে খেয়াল করতে শুরু করে।
তৃষা অনেকদিন পর রাশিকে ফোন করে ধুম করে বলে বসে, " রাশি তোরা দুজন বিয়ে করে নে আমার বিশ্বাস তুই নিশীথকে খুব ভালো রাখবি।"
তৃষার ফোন পেয়ে রাশির মনে নিশীথের জন্য একটা আলাদা জায়গা তৈরী হল। ঐ দিকে নিশীথও রাশিকে সবুজ সংকেত দেয় , মাস ছয়েকের সম্পর্কের পর রাশি নিশীথকে বলে আমাদের বিষয়টা নিয়ে বাড়িতে কথা বলতে হবে এখন।
নিশীথ- কোন বিষয় নিয়ে? নিশীথ রাশিকে বলে, "দেখ রাশি, আমরা ভাল বন্ধু আর কোনো কিছু নেই আমাদের মধ্যে ,তুই জীবনে এগিয়ে যা।
"নিশীথ কী বলছিস! তবে এতদিন কী ছিল এসব?
" আরে রাশি তুই বোকা নাকি আমি তোকে ভালবাসি না।"
সেই দিনের পর রাশি আর ফিরে তাকাল না , তবে আজ পনেরো বছর পর কলেজের এক বন্ধুকে ফোন করে জানতে পারল নিশীথ বিয়ে করেছে তবে তার জীবনে নিত্য অশান্তি বয়ে যাচ্ছে ।
রাশি দীর্ঘনিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, যা হয় ভালোর জন্যই হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন