✍️ সঙ্ঘমিত্রা নিয়োগী
কুড়োতে থাকি,সে কী নিজেও বুঝিনা
কখনো শৈশব কখনোবা কৈশোর
আঙ্গুলের ফাঁকে দক্ষিণ হাওয়ায়
ঝরে যায়
যেমন দুপুর ফেলে সন্ধ্যেয় পৌঁছে যায় ইতস্ততঃ ডাহুক
বুক খুলে ভোরের পাখিরা ওড়ে গেলেও
ঘরে ফিরে ---
জীবনের মধ্য রাত্তিরে
ছেলেবেলার ভুল শোধরানোর ক্লান্তিতে
স্মৃতিরাও বহুদূরে, কষ্ট করেও ভেসে ওঠে না।
মলাট বাঁধা বিগত দিনগুলো বজ্রাসনে বসেছিল
তাদের ফেলে শুধু
ঋণের অলিন্দে ডুবে যাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন