✍️ পূজা নাথ
হে বীরপুরুষ নেতাজী
তুমি কতো কিছুই না করেছো,
দুঃখী দেশবাসীদের জন্য
শত্রুদের বিরুদ্ধে লড়েছো।
নিজের কথা না ভেবে
চেয়েছো মানুষের সুখ,
আজও তাই নাম শুনলে
গর্ভে ফুলে ওঠে ভারতবাসীর বুক।
হে বীরপুরুষ নেতাজী
তুমি ভারতবাসীর সব দুঃখ সরিয়ে ,
অনেক সংগ্রামের মাধ্যমে
দেশবাসীকে দিয়েছো সুখ- শান্তিতে ভরিয়ে ।
জনগণ কে বলেছো -তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের দেবো স্বাধীনতা ,
এই বাণীটির মাধ্যমে
সারাদেশে শোনা যায় তোমার বিজয় গাঁথা ।
হে বীরপুরুষ নেতাজী
স্বাধীন ভারতে আছে তোমার অনেক অবদান ,
তাই আজও দেশবাসীরা করে
নেতাজী সুভাষচন্দ্র বসুর জয়গান ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন