অতীতের কথা

 
                   ✍️প্রিতম দাশ

পলাশীর সেই প্রান্তরে,
বেজেছিল যুদ্ধের দামামা।
 প্রায় দুইশত বছর ধরে,
অপশাসনের কবলে ছিল ভারতীয়রা।

লুণ্ঠনকারী ইংরেজরা,
শূন্য করেছে দেশের সম্পদ ভান্ডার।
শোষণকারী হয়ে পাপীরা,
শোষণ করেছে বুক মোদের দেশ মাতার।

গঙ্গায় ভাসিয়েছে রক্তের বন্যা।
মৃত্যুর স্তুপ জমে হয়েছে পাহাড়।
বৃদ্ধ থেকে শিশু কন্যা,
অত্যাচারীদের হাত থেকে পায়নি কেউই নিস্তার।

শ্রমিক শ্রেণীর শ্রমের ফসল,
হাতিয়ে নিয়েছে লোভীরা।
দুর্ভিক্ষে ভুগেছে দেশ সকল।
সমৃদ্ধ করেছে নিজেদের দেশ ওই অনাচারীরা।

বিপ্লবীদের প্রতিবাদে,
জাগ্রত হয়েছে সবাই।
দেশ মাতা কে স্বাধীন করতেই হবে;
চলো বহিরাগতদের তারাই।

এভাবে হাজারো আত্ম বলিদানে,
হয়েছে এই দেশ স্বাধীন।
সংগ্রামীদের অবদানে,
আজ মোরা ভারতমাতার অধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন