….✍মোঃরুবেল
গ্রীষ্মে চৌচির একটা মাঠ যেমন এক বিন্দু বৃষ্টির করে অপেক্ষা,
আমিও তোমার উষ্ণ পরশের করি দীর্ঘ প্রতীক্ষা।
একটা বিকেল ঘুড়ি যেমন বাতাসের অসীম প্রেমে মাতে,
আমিও তোমার প্রগাঢ় প্রেমে ভাসতে চাই আনমনে।
একটি সান্ধ্য তারা যেমন চাঁদের সাথে থাকে নিগূঢ়ভাবে,
আমিও তোমার সাথে পথ চলতে চাই সঙ্গোপণে।
মেঘের আড়ালে সূর্য যেমন হাসে চুপটি করে,
আমিও তোমার রাগ-অনুরাগে মানিয়ে নেবো চুপিসারে।
নদী যেমন সুশ্রী হয় জলের পূর্ণতায়,
আমিও তোমার ভালোবাসায় স্বয়ং সম্পন্ন হতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন