✍️ সুপর্ণা মজুমদার
স্বাধীনতা!!!!
ওগো মোর প্রিয় স্বাধীনতা..
তোমারই হাত ধরে শৃঙ্খলমুক্ত হয়েছিল ভারতমাতা।
তবে কেন ধর্ম জাতিতে বিভেদের জাল পাতা?
১৯৪৭, মধ্য রাত্রি, স্বাধীনতা তুমি এলে
স্বাধীন করার ছলে মা কে দু-ভাগ করে দিলে !
ধর্মের নামে বিভাগ হল মোদের ভারতমাতা
এটাই কি পাওনা ছিল বলো স্বাধীনতা?
স্বার্থের তাগিতে করল যারা দ্বিখণ্ডিত স্থান ,
হিন্দুস্তান পেলাম মোরা ,আর হল পাকিস্তান !
বিভেদের বাণী ছড়িয়ে যারা মাকে দুঃখ দিল চরম,
তারাই মুখে বুলি উড়ায়, "বন্দেমাতরম্ !"
দেশমাতাকে কড়াল আঘাতে করল যারা ছিন্ন,
স্বাধীনতা! করেছ কি তাদের নিঃশেষ, নিশ্চিহ্ন ?
ধর্ম আর জাতির নামে আজও চলে ভেদাভেদ,
স্বাধীনতা !এ তোমার কেমন বিচার
এ যে মত্সান্যায়ের পূর্ণ ভূমি
নাই কি তোমার খেদ ?
ভারতমাতার অশ্রুধারা সইতে না আর পারি
স্বাধীনতা !তুমি দাও না মাকে সত্যিই স্বাধীন করি !
স্বাধীনতা!!!
ওগো মোর প্রিয় স্বাধীনতা!!
দাও না বাড়িয়ে হাত,
তোমারই হাত ধরে আসুক ফিরে
ভারতের নূতন সুপ্রভাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন