✍️ অভিজিৎ সরকার।
প্রতিদিনের মত আজও ঘুমাতে যাব।
ঠিক এমন সময় আকাশ তার রূপ টি পরিবর্তন করে।
বুঝে উঠতে পারছিলাম না কেন?
সুন্দর আকাশ টা ধীরে ধীরে কালো হতে লাগল।
আমিও বিছানায় আশা মাত্রই ঝর ঝর করে নেমে গেল।
খুব আনন্দ সহকারে শুনছি বৃষ্টির সেই সুমধুর শব্দ।
এমন সময় আমার মনের ঘরে, এল একরাশি স্তৃতি/কল্পনা।
আমিও সেই কল্পনায় ডুবে বর্তমান ভুলে গেলাম।
সেই ছোট্ট বেলায় বন্ধুদের সাথে একসঙ্গে বিঝতাম সবাই।
ভুলে যেতাম বাড়িঘর "মা" তাড়া করে নিত।
বৃষ্টির সময় বের হতাম আর শেষে ফিরতাম।
পিছন পানে মা ডাকত, কিন্ত কে শুনে মার কথা।
শুধু তাই নয়, অনেক দুষ্টুমি করতাম।
জানি না আজ এমন কি হল,
ঐ দিন গুলি খুব খুব মনে পড়ছে।
আজ মা ও বারন করে না।
আজ অনেক সুখ দুঃখের মাঝে আটকে গেল এই জিবন।
কেউ করে না তার সন্ধান।
কত স্নেহ, ভালবাসার অভাব, কাওকে বলে বুজাতে পারব না আজ।
জানি না, কেন?
হারিয়ে গেল সেই অমূল্য দিনগুলি , কোথায় পাব?
যেখানে ছিল মার স্নেহ, ভালবাসা , আর অজানা আনন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন