রাখীর ইতিহাস ও বার্তা

               ✍️রাজদীপ ঘোষ

তুমি ভেবেছো যা, করেছো তাই।
ভাবোনি তুমি মায়ের আঘাতের কথা।
না ভেবেই তুমি করেছো মাকে দ্বিখন্ডিত।
ভেবেছো কী তুমি স্বাধীনতা আন্দোলনকে করবে নষ্ট?

বাংলা মায়ের সন্তানদের ভেবেছিলে দুর্বল।
তারাই দেখিয়ে দিল ইংরেজ মশাই।
প্রয়োজনে বাঙালী ধরতেও জানে অস্ত্র।

সাম্প্রদায়িকতা এবং জাতিগত রাজনীতিতে,
করেছো বাংলাকে বিভক্ত।
হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে ভেবেছিলে,
ভারতের স্বাধীনতা আন্দোলন কে করবে নষ্ট।

বাঙালীর ভিতর ভাতৃত্ববোধ ধরে  রাখতে
রবি ঠাকুর করেছে রাখি বন্ধন উৎসব।
আজও বিশ্বজুড়ে চলে আসছে,
রাখি পূর্ণিমার সেই পবিত্র বন্ধন।

এসো এসো আজ সকল ভারত-বাংলা বাসী,
এসেছে আবারো সেই পবিত্রতম দিন ।
সমগ্র বিশ্বজুড়েই রাখী বন্ধনের সেই মহামন্ত্র
ছড়িয়ে দাও সমগ্র জাতির মধ্যে।
আওয়াজ তুলো সকলে মিলে
রাখীবন্ধনের এই পবিত্র দিনে
যুদ্ধ নয় , শান্তি চাই,
ভাই-বোনের এই বন্ধন অটুট থাকুক চিরকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন