….✍রাজদীপ ঘোষ
আজ আমি আবারো এসেছি,
আবারো এসেছি প্লে- কার্ড হাতে নিয়ে।
আজ আমি ধর্না দিতে আসি নি,
আজ এসেছি নিজের ইচ্ছার কথা জানাতে।
যে নর-খাদক খেয়েছে আমার বোনের শরীর!
ধ্বংস করেছে অনাগত একটি প্রাণ'কে!
আমি আজ বিচার চাইতে এসেছি এখানে,
নর-খাদকের ফাঁসির দাবীতে।
কী ভেবেছো তোমরা বিচার করবে না?
আজ বছর খানেক হলো বিচারপতি,
তুমি নিশ্চুপ কেন? তোমার জবাব চাই।
আমি যে আজ এসেছি আবার,
দাবী একটাই --- 'আমি বিচার চাই।'
বিচার করো, ন্যায় বিচার দাও;
সমাজ আজ তাঁকিয়ে আদালত তোমার দিকে।
সমাজের নারীরা চাইছে নিজেদের স্বাধীনভাবে বাঁচার অধিকার।
সমাজের মানুষ হিসেবে আমি চাই --- 'ন্যায় বিচার।'
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ - আমি ন্যায় চাই।
আমি সাম্যের গান গাই, আমি সাম্যবাদী তাই।
নজরুল আমায় শিক্ষা দিয়েছে ---
''সাম্যের গান গাওয়ার জন্যে।'
রামমোহন আমায় আহ্বান করেছে ---
'নারী জাতির হয়ে লড়াই করতে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন