আমি ক্ষুধার্ত

    ✍️ শুক্লা চক্রবর্তী

 যে ক্ষুধা নিয়ে রোজ ভাঙ্গে ঘুম আমার, 
সেই ক্ষুধা নিয়েই আমি ঘুমিয়ে পড়ি রোজ রাত। 
দিবারাত্রি আমি কিংবা আমার মতো কত সাথী... 
একটু খাবার আশায় ঘুড়ি কত দরজায় দরজায়, 
পাই যদি কিছু খাবার তবে যদি হয় নিবারণ আমাদের ক্ষুধার। 
ইচ্ছে যে হয় আমাদেরও খেতে সুস্বাদু খাবার, 
তবে যে নেই মোদের এত সামর্থ্য। 
 নষ্ট যে হচ্ছে রোজ কত কত খাবার, 
হচ্ছে তা কুকুর বিড়ালের আহার। 
তবুও কেনো দেয় না যে ওরা, 
আমি কিংবা আমার মতো কোনো ক্ষুধার্তরে ওই খাবার। 
করি আমি তোমাদের সকলের তরে এই নিবেদন... 
  করো না কখনো অন্ন ধ্বংস, 
তাতে তো মা অন্নপূর্ণা হয় যে রুষ্ট। 
আমি কিংবা আমার মতো কত ক্ষুধার্ত, 
একটু খাবার আশায় এইদিক ওইদিক ছুটে বেড়াই ক্ষিধের জ্বালায়, 
তার কখনো রাখো খোঁজ তোমরা। 
   তবে না করে খাবার অপচয়...
ক্ষুধার্তের ক্ষুধা করবে তোমরা নিবারণ, 
করো তবে তোমরা সবে মিলে এই পণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন