................. ✍️ এলিনা সাহা
এই বারের মতো থাক তোর
আর আমার গল্প টা ।
এই বার পূর্ণতা পাক অন্যের
হাত ধরে তোর জীবন টা ।
এই বারের মতো থাক তোর,
আমার প্রথম পুরুষ হওয়াটা।
এই জীবন টা তো কেঁটেই
গেলো ফোনের ও পাশটাই।
তোকে দু-দন্ড সামনে দেখা টা
হলো আর কোথায়
তোকে নিয়ে মেলায় মেলায়
বাউল হয়ে ঘুরা হলো টা আর
কোথায় ।
দীঘির তীরে বসে দু-কাপ
চায়ের চুমুকে দুজন আলতো
ভাবে ভেসে যাওয়া টা হলো
কোথায়।
চল এবারের মতো থাক
তোকে ছোঁয়ে স্পর্শ করে
অনুভব করাটা।
থাক তুই আর আমি এবারের
মতো আমরা হওয়াটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন