....✍️মায়া রানী মজুমদার
ভবে যবে এসেছিলাম
নিয়ে এই নিঃশ্বাস ।
ভাবি নি তো একদিন
বাতাসে মিলাবে শ্বাস ।।
বেঁচে আছি মোরা
ভর দিয়ে নিঃশ্বাসে ।
পারি করতে সবকিছু
বাঁচার আশ্বাসে ।।
হারিয়ো না কেউ
এই বিশাল বিশ্বাস ।
বুঝতেও নারবে কখন
যাবে চলে নিঃশ্বাস ।।
এক নিঃশ্বাসে পেতে
পারি কত কিছু ।
আবার হারাতেও মোরা
পারি সকল কিছু ।।
নিঃশ্বাসের উঠা নামায়
পড়ে যদি বাঁধা ।
মৃত্যুও হয় খেতে বসে
খেয়ে আধা আধা ।।
হাওয়া দিই দেহ মাঝে
শ্বাসের মাধ্যম ।
তাই তো পাই মোরা
কাজের উদ্যম ।।
বাঁচাতে মোদের শ্বাস
কত আয়োজন । নিয়মিত খাওয়া আর
ব্যায়ামের প্রয়োজন ।।
নিজ সৎ-কর্ম আর
পূর্বপুরুষদের বরে ।
শ্বাস বায়ু ততদিন
ধরে রাখতে পারে ।।
রাখতে পারি ধরে মোরা
যত বেশী-দিন শ্বাস ।
তত দিনই ধরণীতে
থাকবে মোদের আশ ।।
হেলায় নষ্ট করি মোরা
মোদের জীবন যখন ।
সময়ে বুঝি না মোরা
হারিয়ে বুঝি তখন ।।
বাঁচাব শ্বাস খুশী মনে
ঘটাব না প্রমাদ ।
আছে বলেই শ্বাস তাই
এত স্বাদ আহ্লাদ ।।
সৎ ইচ্ছা পূরণ করতে
হই যেন অভিলাষ ।
দামী হল সবার চেয়ে
মোদের একটা শ্বাস ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন