......✍️ পাপিয়া দাস
জীবনে উন্নতির মূলে আছে যে চাবিকাঠি,
তা হল আমাদের লক্ষ্য স্থির আর সততার মাপকাঠি।
জীবনের প্রতি মূহুর্তে যা আমাদের মনে বিরাজমান থাকবে
তা হল,আদর্শ মানুষের ছবি
চোখে ভাসমান রাখবে।
জীবনে উন্নতি সাধন করলে
আশীর্বাদময় আর ধন্য হবে জীবনে।
অবনতি পেলে, জীবন ভাসে
অভিশপ্ত প্লাবনে।
উন্নতির আরেক নাম
বিধাতা প্রাপ্তির সুখ।
অবনতি রেখে যায়
শুধুই লাঞ্ছনা আর কান্না ভরা বুক।
© মেলাঘর,ত্রিপুরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন