✍️শুভ্রা দেব।
অপলক দৃষ্টিতে তাকিয়ে সবাই তোমার দিকে,
কি অপূর্ব সুন্দর......
নিয়ন বাতির আবছা আলোয় জেগে উঠছে
চোখে অদ্ভুত দ্যুতির প্রকাশ, যেন এক অনিন্দ্য সুপুরুষ...
অজানা সন্ধানী চোখ নিয়ে খোঁজে বেড়াচ্ছে তোমায়,
অলিগলিতে চলছে অগণিত জনতার ভীড়....
পাড়ায় গলি মহল্লায় বড়ো পোস্টারে
মিলছে শুধু তোমার দেখা....
যুগান্তরের প্রতীক্ষা আজ বরণ ডালা সাজিয়ে
দাঁড়িয়েছে ঐ মোড়ের রাস্তায়,
তোমার ছোঁয়ায় শতাব্দী হয়েছে প্রতিবাদমুখর,
নদীর বুকে নেমেছে ভালোবাসার ঢেউ....
তোমাকে পেয়ে চোরাপথের বাঁকে
হারিয়ে যাওয়া মেয়েটা আজ নিজের অস্তিত্ব অনুসন্ধানী.....
একাকিত্বের অনুভবে তুমি, শুধু তুমি...
কে তুমি.... 'তুমি কি কেবলই ছবি'?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন