পিঞ্জিরার পাখি


     পিঞ্জিরার পাখি
      ✍️ পাপিয়া দাস 

তোমার অন্তিম যাত্রায়,
লোক সমাগমে ভীষণ ভিড় ছিল,
আমি আড়ালে বসে তোমার
শুভাযাত্রার সব দেখি,
কাছে যেতে পারিনি ।
একবুক কান্না নিয়ে চোখেরপাতা ভিজে গেলেও
 কাউকে দেখাতে পারিনি ,
কারন আমি তোমার আত্মীয় নই,
কোনো বান্ধব ন‌ই,
আমি এক পিঞ্জিরার  আবদ্ধ পাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন