বিদায়ের স্মৃতি

     বিদায়ের  স্মৃতি 

   ✍️অর্পিতা বৈদ্য 

অল্প বয়সে ধরলে কলম 
গান কবিতা গল্পরে, 
মন টা আজি ভারাক্রান্ত 
বিয়োগ ব্যাথা অন্তরে। 

কলম ধরলে কম বয়সে 
গড়বে সমাজ ধরাতে, 
অল্প বয়সে বিদায় নিলে 
অনেক রোগে আঘাতে। 

তোমার চির ব্যথার স্মৃতি
ভাসছে চোখে অশ্রুবান, 
যেথায় থেকো ভালো থেকো 
সুখে রাখুক ভগবান।

তোমার বিয়োগ ব্যথার তরে, 
সকল কবি ব্যথার বান 
আজকে তুমি বিদায় নিলে 
শোক ছায়ায় বিরহ গান। 

কবি  তুমি    সৃষ্টি  কারক
লেখার মাঝে মহৎ কাজ
যেথায় তুমি গেছো  চলে
সুখে থেকো সেথায় আজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন