মায়া রানী মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মায়া রানী মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শহীদদের শ্রদ্ধায় স্মরণ

✒️মায়া রানী মজুমদার 

ভাষার মান বাঁচতেই 
                   শহীদদের রক্ত ক্ষরণ,
আন্দোলনে রত শহীদ 
                 ভাইদের অকাল মরণ।
ভারাক্রান্ত হৃদয়েই তাই
                     করছি মোরা স্মরণ, 
সব মায়েদেরও আজও
               অশ্রু ভরা সজল নয়ন।
নিস্বার্থ আত্ম ত্যাগের 
          বিনিময়ে 'মাতৃভাষা'র মান। 
জীবন আত্মহুতি বাজি 
               রেখেই পেয়েছে সম্মান।
বুলেটের গুলিতে তরতাজা প্রাণ 
                 কেড়ে নিলো অবশেষে, 
এগারোটি প্রাণ প্রদীপ নিভে 
                    হারিয়ে গেল নিমেষে। 
বাংলা ভাষার তরে শহীদেরা
                  পেয়েছেন যত যাতনা, 
ভুলবো না কোনদিন 
                         মোরা ভুলবো না।
প্রথম মহিলা স্বর্গীয়া শহীদ
              শ্রদ্ধেয়া কমলা দিদিভাই, 
গুলিতে প্রাণ ত্যাগের আগে
                 একটু জল মিলে নাই।
মা জল আনার আগেই 
                      হলো অকাল মরণ, 
শ্রদ্ধায় নত জানু হয়ে 
               করছি শহীদদের স্মরণ।

সরস্বতী মায়ের বন্দনা


          ✍️ মায়া রানী মজুমদার 

সরস্বতী মায়ের গানের বন্দনা, 
গান রচয়িতার কুশল কামনা। 
যারা আনন্দে গেয়ে যান গান,
উনাদেরই নিজেদের অবদান।
কন্ঠ তো মোদের সবার আছে,
সুকন্ঠ তো নেই সবার কাছে !
সুকন্ঠ যে সরস্বতীর আশির্বাদ,
দীর্ঘায়ু হোক দিলেন আশির্বাদ।
গানের মাঝেই লুকিয়ে শান্তনা, 
গান করো নিরিবিলি আনমনা।
গান ভুলিয়ে দেয় যন্ত্রণা ব্যথা, 
দুশ্চিন্তা করিও না শুধু অযথা।
সরস্বতী মোদের কন্ঠে বিরাজে, 
তাই তো কথা বলি সকাল সাঁজে। জ্ঞানে বিদ্যায় সরস্বতীর অবদান,
সযত্নে রাখব মোরা দেবীর সম্মান।
বাক বন্ধ হলেই, কন্ঠও হলে রুদ্ধ,
বাক-শক্তি হারিয়ে গেলে হয় জব্ধ।
মিনতি মাগো দাও মোদের শক্তি, 
তব পদযুগলদ্বয় ধরে করি ভক্তি।

কবি অইতেও ঝাল আছে

  ✍️  মায়া রানী মজুমদার 

কবিরা কত কিছু লেয়ালেয়ি (লেখালেখি) করে, 
লেইখতে আঁরও তো ইচ্ছা করে।
কিয়া কিয়া লেয় হেতেরা এগাইন,
আঁই ত বুঝি অ না বেইগ্গিন। 
আঁই ত এগাইন এতকিছু ন জানি
তই, হেতেরারে আঁই কিন্তু গুরু মানি। 
হেগাইন লেইখতে অইলে আঁরে ত
হড়া-লেয়া হিগন লাইব, 
বিদেশত্ যাইয়ে রে। 
আঁই ত ন জানি, কেন্তে কিয়া করন, 
ন চিনলে তই  যা অয় আরি ? আঁর ত মরণ দশা অইব। 
লেইখতে চাইলেই কি লেখন যায় নি,
কত কিছু চিন্তা করন লাগে, জান নি ?
কত কিছু মাথাত রাখন লাগে। 
ওরে বাপ্ রে বাপ। 
চিন্তা কইত্তে কইত্তে মাথা ধরি যায়। 
কত ভাবি চিন্তি, তই যাই, কলম ধরন লাগে। 
লেখমু কইলেই কি আর লেখন যায় নি। 
কেবল লেইখলে তো অইতো ন। 
সম্মাননার কথাও ত চিন্তা করন লাগে। 
বাপ্ রে বাপ ! কবি অইতে গেলেও যে, 
কত ঝামেলা মাথাত্ লওন লাগে।
তই যাই কবি অওন। 
কবি অইতেও যে ঝাল আছে বিস্তর।

রাসলীলা মাহাত্ম্য


✍️  মায়া রানী মজুমদার

রাসলীলার মাহাত্ম্য
                         শুন দিয়া চিত্ত, 
রাস মানেই রস
                      লীলা মানে নৃত্য। 
এক অঙ্গের'ই দুই রূপ
                    শ্রীকৃষ্ণ আর রাধা,
ভিন্ন দেহে জন্ম নিয়েও
                     ছিল মিলনে বাধা।
গোপীগণ সনে রাধা 
                      জল ক্রীড়া করে,
যত গোপীগণের পরিধেয় 
                     বস্ত্র রাখে উপরে।
শ্রীকৃষ্ণ চুপিসারে বস্ত্র 
                  রাখে বৃক্ষের উপরে,
সবাকার বস্ত্র নাহি হেরে
          গোপীরা উঠে স্নান সেরে।
গোপীদের সাথে লীলা 
                  করে শ্রীকৃষ্ণ কানাই, 
কার্তিকের পূর্ণিমা তিথি
                ছিল শুভ ঐ দিনটাই।
রস রঙ্গে মেতেছিলেন
                 জগতের প্রভু শ্রীনাথ,
প্রতিজন গোপী সনে
            নৃত্যে মত্ত জগতের নাথ।
প্রতি বৎসর কার্তিকের 
                  শুভ পূর্ণিমা তিথিতে,
রাসলীলা হয় উদযাপিত 
                    এই শুভ তিথি মতে। 
রঙ্গরসে আছে কন্টক 
                      আছে কতো বাধা, 
বৃন্দাবনে করে লীলা
                     শ্রীকৃষ্ণ আর রাধা।
রঙ্গ লীলায় হয়ে মত্ত
                      আনন্দে হন মগন, 
নরনারীর লীলাক্ষেত্রও
                         সুমধুর বৃন্দাবন, 
প্রেম লীলায় কৃষ্ণ আর
                        রাধা বিনোদিনী।
অষ্ট সখী রেখে রাধা
                           হন উন্মাদিনী, 
বৃন্দাবনে রাধা কৃষ্ণের
                      দেখে প্রেম লীলা, 
দেখাদেখি নরনারী মর্ত্যে 
                     করে প্রেম খেলা। 
সর্ব কর্মেই আছে বাধা
                রেখো চোখে জড়তা, 
যথাসাধ্য করো চেষ্টা 
                       রাখতে সম্ভ্রমতা।

সোহাগ ভালোবাসা


✍️ মায়া রানী মজুমদার

জীবনে ভালোবাসার দিন প্রতিদিন, 
যদিও পালিত হয় এই বিশেষ দিন। 
এই একটি দিন'কেই দিন-লিপিতে,
সবাই চায় বিশেষ করে ভালবাসিতে।
বেঁচে থাকুক ভালোবাসার অটুট বন্ধন, 
নয়নাশ্রু ফেলে, না করে যেন কেউ ক্রন্দন।
চোখের ভাষাতেই বুঝে নাও মনের চাহিদা, 
দু'জন থেকো না কভুও আলাদা আলাদা। 
হাতে হাত রেখে কথা দিয়ে রেখো স্মরণে,
চলবে দুজনে একসাথে জীবনে মরনে। 
হস্ত বাড়িয়ে তুলে দিয়ে হাতে লাল গোলাপ, 
দুই জন বসে বসে করো শুধু প্রেমালাপ।
ভালোবাসা নয়তো শুধু প্রেমিক প্রেমিকার। 
মা বাবা ভাই বোন ভালোবাসা যে
সবার,
স্মৃতিতেই রও সবে ভালোবাসার দৃষ্টান্ত হয়ে, 
নিশ্চিন্তে ভালোবেসে তুমি থাকো নির্ভয়ে। 
সংসার সুখের, শুধু ভালোবাসারই কারণ, 
ভালোবাসাকে কভুও করিও না অপসারণ। 
ভালো ভাষাই সোহাগের প্রেমময় ভাষা, 
বিশ্ববাসী চায় সোহাগ ভালোবাসার আশা।

নবান্নের আনন্দ

   ✍️ মায়া রানী মজুমদার

রোদে পুড়ে জলে ভিজে 
            কৃষক করেন চাষ, 
ফলাবে সোনার ফসল
           কৃষকের এই আশ।
অগ্রহায়ণে কৃষকের আঙ্গিনায়
          সোনার ফসল উঠে, 
গোলা ভর্তিও হয় ধানে
            মুখে হাসি ফোটে। 
শুভ দিন দেখে করে 
          নবান্নের আয়োজন, 
আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সহ
       করেন সবাই ভোজন।
নতুন ধানের চালের গুড়োয়
       কাজু,কিচমিচ,আদা।
চিনি,নারকেল-কোড়া দিলে 
         হয় একদম সাদা।
অগ্রহায়ণের অগ্রদিনে
         পালিত হয় নবান্ন, 
ঘরে ঘরে খায় সবাই 
          বানিয়ে নবান্ন।
গোবিন্দ ভোগ চালের 
           পিঠে ও পায়েস, 
নলিন গুড় দিলে আরো
            খেতে লাগে বেশ। 
নবান্নে নব বস্ত্র পরিধানে
              হয় সবাই ব্যস্ত,
তারপর রান্নার কাজে
               হয়ে যায় ন্যস্ত।
রান্নার ফাঁকে ফাঁকে 
               চলে নাচ গান, 
আনন্দেতে মাতে সবাই 
           আহ্লাদে আটখান।
প্রতি বছর এমনি ভাবে 
    হয় নবান্নের আয়োজন, 
প্রত্যাশায় গুনি দিন 
          বছর ঘুরবে কখন।

নিঃশ্বাস

....✍️মায়া রানী মজুমদার  
                    
ভবে  যবে  এসেছিলাম 
                  নিয়ে  এই  নিঃশ্বাস । 
ভাবি নি তো একদিন 
               বাতাসে মিলাবে শ্বাস ।। 
বেঁচে  আছি  মোরা 
                 ভর  দিয়ে  নিঃশ্বাসে । 
পারি করতে সবকিছু 
                       বাঁচার  আশ্বাসে ।। 
হারিয়ো  না  কেউ 
                  এই  বিশাল  বিশ্বাস । 
বুঝতেও নারবে কখন
                   যাবে চলে  নিঃশ্বাস ।।
এক  নিঃশ্বাসে  পেতে
                       পারি  কত  কিছু । 
আবার হারাতেও মোরা 
                    পারি  সকল কিছু ।। 
নিঃশ্বাসের  উঠা  নামায়
                       পড়ে  যদি  বাঁধা ।
মৃত্যুও হয় খেতে বসে
                    খেয়ে  আধা  আধা ।। 
হাওয়া দিই দেহ মাঝে
                          শ্বাসের   মাধ্যম । 
তাই তো পাই মোরা 
                         কাজের   উদ্যম ।।
বাঁচাতে মোদের শ্বাস 
                         কত  আয়োজন । নিয়মিত খাওয়া আর
                  ব্যায়ামের  প্রয়োজন ।। 
নিজ সৎ-কর্ম  আর
                     পূর্বপুরুষদের  বরে ।
শ্বাস  বায়ু  ততদিন 
                      ধরে রাখতে পারে ।।
 রাখতে পারি ধরে মোরা 
                     যত বেশী-দিন শ্বাস ।
তত  দিনই  ধরণীতে
                  থাকবে মোদের আশ ।। 
হেলায় নষ্ট করি মোরা 
                  মোদের জীবন  যখন । 
সময়ে  বুঝি না  মোরা 
                    হারিয়ে  বুঝি  তখন ।। 
বাঁচাব শ্বাস খুশী মনে 
                         ঘটাব  না  প্রমাদ । 
আছে বলেই শ্বাস তাই 
                       এত  স্বাদ  আহ্লাদ ।। 
সৎ ইচ্ছা পূরণ করতে 
                     হই  যেন  অভিলাষ । 
দামী হল সবার চেয়ে 
                  মোদের  একটা  শ্বাস ।।