কাজী নজরুল

    ✍️ অঙ্কিতা বর্ধন

যখন দেখি ,
      হচ্ছে ঝগড়া,
হানাহানি আর হিংসে।
কাজী,
 আমি তোমায় ডাকি,
একাধারে বসে।

যখন দেখি ,
      হচ্ছে অবিচার
নারী জাতির প্রতি।
সাম্য নিয়ে হচ্ছে খেলা ।
কাজী,
      আমি তোমায় ডাকি
একলা ঘরে বসে।

তোমার চোখেই ছিল নজরুল,
 নারী পুরুষ সমান।
তোমার চোখেই ছিল নজরুল,
একি মায়ের দুটি সন্তান
হিন্দু মুসলমান।
ধন্য বটে মোদের জীবন,
কাজী তুমি বাংলার ধন।
তুমি রবে উজ্জ্বল হয়ে
মোদের মনে আমরন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন