আমি খাঁচার পাখি

🖋অঙ্কিতা বর্ধন

স্বপ্নেরা আমার ডানা মেলে.. মেঘের দেশে উড়ে যাবে। পুরো আকাশকে নিজের দেশ বানাবে.. সারাটা দিন জুড়ে গান গেয়ে বেড়াবে... এদেশ থেকে পাড়ি দিবে ওদেশে.. আমি উড়ে যাবো অসীম আকাশে.. আকাশে বাতাসে ভেসে বেড়াবো আমি... তখনি আমি ডানা ভেঙ্গে পড়ে যায়..হে আমি খাঁচায় বন্দী পাখি।
আমার যে কোনো স্বাধীনতা নেই,নেই পাখা মেলে আকাশে উড়ার কোনো অধিকার। আমার যে অনেক কষ্ট হয় বুক ফেটে কান্না আসে, একটু যদি উড়তে পারতাম।
আমি দীর্ঘ অপেক্ষায় থাকি - দুচোখ দিয়ে আকাশপানে চেয়ে থাকি আর ভাবি আমিও ছুবো তোমায় একদিন।
আমি সারাদিন চেঁচামেচি করি- আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও।
আমার বুবা কান্না কেউ শোনে না ,কেউ বুঝে না।
আমি বড়োলোকের বাসায় লোহার খাঁচায়  থাকি।ওরা আমায় নিয়ে হাসিঠাট্টায় মজে থাকে, আমার সঙ্গে কথা বলে।আর আমি .. আমি ওদের হাজার বার বলে যায় ... আমাকে ছেড়ে দাও... খোলা আকাশে উরতে দাও। আমি যে পারছি না আর এই লোহার খাঁচায়... আমার ডানা গুলো আর পারছে না... ওরা শুধু একটু উরতে চাইছে কিন্তু তারা তো আমার কথা বুঝে না... আমি ব্যর্থ হয়ে পরে থাকি লোহার খাঁচায়।
আমার আয়ু শেষ হয়ে যায় তবুও আমার অপেক্ষার প্রহর শেষ হয় না, আমার স্বপ্নেরা হার মানে না।
হে , আমি খাঁচায় বন্দী পাখি।
আমি আকাশে উড়ার স্বপ্ন দেখি দিবারাত্রি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন