সঞ্চয়িতা শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্চয়িতা শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অবরোধ

সঞ্চয়িতা শর্মা ✒️

কুয়াশায় ঢাকলো শহর,
চামড়ায় নিষ্প্রাণ স্তর,
নদীর বুকেতে দেখা মিলেছে
একাধিক বালুচর।

দুপুর বেলার রোদ,
আর অর্থের অবরোধ,
কপালে শিরা ফুলে ফেঁপে উঠে,
শত চিন্তার স্রোত।

সকালটা ছিলো মিঠে,
ছিলো মুক্ত আকাশ নীল,
দুপুর হতেই মধ্য সারির
কত কথা কিলবিল!

রাতের অন্ধকারে,
আলো সঞ্চয় চাই,
তিন পায়ে ভর করেও যেন
মজবুত থাকে ঠাঁই।

তবু চলতি হাওয়ার বাঁক,
আর স্বপ্নের ঘুরপাক,
উপেক্ষিত হয় শত শত
ইচ্ছের পিছুডাক!

বড়দিন

    ✍️সঞ্চয়িতা শর্মা

বড়দিন কী আমি জানিনা
শুধু যেদিন গির্জাঘরে ঘন্টা বাজে জোরে,
ছোট্ট যীশু যখন আসে মায়ের ওকোল জুড়ে
বিশ্বপিতা এসছে যখন বিশ্ব আলো করে,
রইবে না আর দুঃখ কারো এই আশাতে ভরে
আসবেনা তা জেনেও সবাই স্যান্টা দাদুর তরে,
অপেক্ষাতে সুখ খুঁজে পাই বক্ষ হৃদয় জুড়ে।
গাছটি যেদিন রঙিন আলোয় সাজাই যত্ন করে,
যদি একটি ছোট্ট শিশুর মুখেও আনতে পারি হাসি 
সেদিন সত্যি সত্যি বড়দিন আসে সবার জীবন জুড়ে।

নতুন দুর্গা

    ✍️ সঞ্চয়িতা শর্মা

নতুন দুর্গা চাই,
ত্রিনয়নী সে নাইবা থাকুক,
দশহাতও যার নাই।
নিজের বিপদ রুখবে নিজেই,
জিতবে সে সদাই।
 
তবু বহ্নি থাকুক অন্তরে ঠিক,
শরীর ছুঁতেই ফোঁস!
সালঙ্কারা নাইবা হলো,
নেই তাতে কোনো দোষ।

ত্রিশূল হস্তে যদি নাও থাকে,
সেফটিপিনেই কাত।
সচেতনতায় অধুনা যুগেও 
অসুরের সম্পাত।

অন্তরাল

..... ✍️ সঞ্চয়িতা শর্মা
--------------
কল্পনার অলীক দুনিয়ার 
আকাশ হতো গোলাপী,
সাত রঙা শরবতের গ্লাসে
চুমুক দিতেম,অমনি--
জামার রঙ বদলে যেত।
ঘাস গুলি তখনো সবুজ,
মেঘ গুলি তখন আকাশনীল।
রঙ বদলের দুনিয়ায়,
গুলিয়ে যেত অন্তমিল।
রঙিন সরোজ বিলের জলে
দিয়েছি যখন ডুব,
হাস্য মুখেই তলিয়ে যাবো
সব হবে নিশ্চুপ।

দেশ জননীর বার্তা


                ✍️সঞ্চয়িতা শর্মা 

আমি তো তোদের 
সকলেরই জননী।
মম এ বক্ষে মিলেমিশে গেছে
সব অবরোধ বাণী।
ত্রিবর্ণ রঙের আঁচল পেতে
পালন করেছি সবে।
আগলে রেখেছি সন্তান মোর
ঐক্যে সগৌরবে।
ভাইয়ে ভাইয়ে বিভেদ কোথায়?
মা তো সবার এক।
প্রস্তাবনায় মায়ের ছবিটা 
একবার খুলে দেখ।
এক হয়ে যবে,মিলেমিশে সবে,
মায়ের বক্ষজুড়ে,
আনন্দে মোর বুক ভরে উঠে 
সকল ছেলের তরে।
রত্নগর্ভা জননী যে আমি 
সন্তানের গরবে,
শৌর্যে বীর্যে সন্তান মম
একহয়ে সদা রবে।
শান্তির রঙে নীলাভ চক্র 
অক্ষয় হোক তবে,
জগৎ সভায় জননী তোদের
শ্রেষ্ঠ আসন লবে।
         

প্রেমে বিদ্রোহে তুমি


                    ✍️সঞ্চয়িতা শর্মা 

বক্ষে তোমার অসীম সাহস
মসীতে ছিল বিদ্রোহ,
বিদ্রোহী কবি,তোমার কাব্যে 
শিহরণ জাগে প্রত্যহ।
অগ্নিবীণার অধীর সুরে
দিকেদিকে অভিযান,
কান্ডারি আজও পরীক্ষাধীন,
জাত না জাতির করবে ত্রাণ।
বিত্তশালী সভ্য জাতির
কদর্য্য ভরা বেশ,
স্পষ্ট করে দেখিয়েছিলে,
উত্তাল হল দেশ।
ভীতির জেরে অত্যাচারী
মসীতে দিলো যে বাধা।
কাব্যরূপী অস্ত্রে তোমার
ওদের চোখে ধাঁধা।
বিদ্রোহের এত আগুন যেথা
কেমনে এত প্রেম এল সেথা?
কেমনে গাইলে এত প্রেম গাথা
বিদ্রোহের পাষাণ?
ঝর্ণার মতো ঝরে অবিরত
তোমার সকল গান।
পাষাণ গলে যে তোমার গানে
তোমার নিপুন প্রেম বয়ানে,
বিদ্রোহ,প্রেম এক হয়েযায়
ওহে নজরুল, তোমার দানে।।
            

বসন্ত


                    ✍️সঞ্চয়িতা শর্মা

বসন্তের হঠাৎ আগমন
প্রস্তুতির কিছুই না তেমন,
অঙ্গ সব অসচেতন
বসন্তের স্পর্শে নূতন।
হঠাৎ সে মধুর কুহু ডাক
মনেমনে কত ঘোরপাক,
বহুদিন ঢেকে রাখা মুখ
বসন্তে ভরে যায় বুক।
বসন্ত দারুণ এক কাল
চলতি খেয়ার ছেঁড়া পাল,
বসন্তের মাতাল হাওয়ায়
খেয়াগুলি দিক ভুলে যায়।
কিছু খেয়া তীরে পৌঁছে যায়,
কিছু ডোবে কিছু ভাসে হায়!
বসন্তে চরিত্র গঠন 
বসন্তে জীবন মরণ।
বসন্তে লড়াই প্রাণপণ
বসন্তে পবিত্র হয় মন।
বসন্তের রঙিন আভায়
মনে সবে স্বপ্ন সাজায়।
বসন্তে কভু সব আঁধার,
বসন্তেই দ্বীপ জ্বলে হাজার।
বসন্ত হাসতে শেখায়
বসন্ত বাঁচতে শেখায়।
বসন্তে স্হির যেবা রয়--
সর্বদা তারই বিজয়।
বসন্ত তুমি ঋতুরাজ,
ফুলে কাঁটায় পূর্ণ তব সাজ।
বসন্তের নানা রূপ রঙ
বদলে যায় জীবনের ঢং।
             

বসন্ত


                    ✍️সঞ্চয়িতা শর্মা

বসন্তের হঠাৎ আগমন
প্রস্তুতির কিছুই না তেমন,
অঙ্গ সব অসচেতন
বসন্তের স্পর্শে নূতন।
হঠাৎ সে মধুর কুহু ডাক
মনেমনে কত ঘোরপাক,
বহুদিন ঢেকে রাখা মুখ
বসন্তে ভরে যায় বুক।
বসন্ত দারুণ এক কাল
চলতি খেয়ার ছেঁড়া পাল,
বসন্তের মাতাল হাওয়ায়
খেয়াগুলি দিক ভুলে যায়।
কিছু খেয়া তীরে পৌঁছে যায়,
কিছু ডোবে কিছু ভাসে হায়!
বসন্তে চরিত্র গঠন 
বসন্তে জীবন মরণ।
বসন্তে লড়াই প্রাণপণ
বসন্তে পবিত্র হয় মন।
বসন্তের রঙিন আভায়
মনে সবে স্বপ্ন সাজায়।
বসন্তে কভু সব আঁধার,
বসন্তেই দ্বীপ জ্বলে হাজার।
বসন্ত হাসতে শেখায়
বসন্ত বাঁচতে শেখায়।
বসন্তে স্হির যেবা রয়--
সর্বদা তারই বিজয়।
বসন্ত তুমি ঋতুরাজ,
ফুলে কাঁটায় পূর্ণ তব সাজ।
বসন্তের নানা রূপ রঙ
বদলে যায় জীবনের ঢং।
             

বাংলা আমার


             ✍️সঞ্চয়িতা শর্মা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার কথাবলা।
বাংলা আমার হৃদয় আর্তি
বাংলা আমার প্রেমলীলা।
বাংলা আমার কবিতা লেখা
বাংলা আমার প্রাণের গান।
বাংলা আমার নিজেকে জানা
বাংলা আমার অভিমান।
বাংলা আমার চলন বলন 
বাংলা আমার একপেছে শাড়ি।
বাংলা আমার পিঠে পুলি
বাংলা আমার মিষ্টির হাঁড়ি।
বাংলা আমার মায়ের সিঁথির
সিঁদুরে রঙ আর আলতা পা।
বাংলা আমার আম্মীর সেই
ঢেকে রাখা মুখ আর দোয়া।
বাংলা আমার বাবার সেই
পড়নে ধুতি ,গামছা কাঁধে।
বাংলা আমার আব্বুর সেই
কিস্তি টুপি কিশমিশ হাতে।
বাংলা আমার মায়ের হাতের
সর্ষে ইলিশ,মটর ডাল।
বাংলা আমার আম্মীর সেই
চড়চড়ি আর পাবদা ঝাল।
বাংলা আমার অলস চিত্ত
ব্যাকুল হওয়া, স্বপন দেখা।
বাংলা আমার মুখের হাসি
 মসীর কালিতে ভাবনা লেখা।
বাংলা আমার ,বাংলা তোমার
বাংলা মোদের সবার আশা।
বাংলা ভালো ,বাংলা আলো
সব বাঙালির মনের ভাষা।
বাংলা শুধু ভাষাই নয়
বাংলা আমার অলংকার।
বাংলা শুধু আমারই নয়
সব বাঙালির অহংকার।
          

বাংলা আমার


             ✍️সঞ্চয়িতা শর্মা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার কথাবলা।
বাংলা আমার হৃদয় আর্তি
বাংলা আমার প্রেমলীলা।
বাংলা আমার কবিতা লেখা
বাংলা আমার প্রাণের গান।
বাংলা আমার নিজেকে জানা
বাংলা আমার অভিমান।
বাংলা আমার চলন বলন 
বাংলা আমার একপেছে শাড়ি।
বাংলা আমার পিঠে পুলি
বাংলা আমার মিষ্টির হাঁড়ি।
বাংলা আমার মায়ের সিঁথির
সিঁদুরে রঙ আর আলতা পা।
বাংলা আমার আম্মীর সেই
ঢেকে রাখা মুখ আর দোয়া।
বাংলা আমার বাবার সেই
পড়নে ধুতি ,গামছা কাঁধে।
বাংলা আমার আব্বুর সেই
কিস্তি টুপি কিশমিশ হাতে।
বাংলা আমার মায়ের হাতের
সর্ষে ইলিশ,মটর ডাল।
বাংলা আমার আম্মীর সেই
চড়চড়ি আর পাবদা ঝাল।
বাংলা আমার অলস চিত্ত
ব্যাকুল হওয়া, স্বপন দেখা।
বাংলা আমার মুখের হাসি
 মসীর কালিতে ভাবনা লেখা।
বাংলা আমার ,বাংলা তোমার
বাংলা মোদের সবার আশা।
বাংলা ভালো ,বাংলা আলো
সব বাঙালির মনের ভাষা।
বাংলা শুধু ভাষাই নয়
বাংলা আমার অলংকার।
বাংলা শুধু আমারই নয়
সব বাঙালির অহংকার।
          

মন বিহঙ্গী

  ✍️সঞ্চয়িতা শর্মা
বন্দী খাঁচায় বিহঙ্গিনী
মেলল যবে আঁখি
নীল আকাশে উড়ছে যেথা
অন্য সকল পাখি,

মুখ বাড়িয়ে ঠোঁট উচিয়ে
দেখল বিষম ফাঁকি,
উড়ছে সকল উড়ার সাথী
সেই যে কেবল বাকি!

ভাবছিলো সে খাঁচায় বসে
সেই সে দিনের কথা,
ইচ্ছে মতন দেখতো স্বপন
উড়তো যথা তথা,

সবার সাথে উড়তো যখন
গাইতো সে কী গান
কলকলানি তারস্বরে
বাজতো সবার কান ,

ঐ আকাশের রঙিন আভায়
সবটা এখন স্মৃতির পাতায়
উড়তে নারে ডানার ভারে
অশ্রু ঝরে বন্ধ খাঁচায়।

গানগুলো সব গুলিয়ে গেছে
হারিয়ে গেছে সুর
আকাশ ছোঁয়া স্বপ্ন এখন
রয়েছে অনেক দূর।।

মন বিহঙ্গী

  ✍️সঞ্চয়িতা শর্মা
বন্দী খাঁচায় বিহঙ্গিনী
মেলল যবে আঁখি
নীল আকাশে উড়ছে যেথা
অন্য সকল পাখি,

মুখ বাড়িয়ে ঠোঁট উচিয়ে
দেখল বিষম ফাঁকি,
উড়ছে সকল উড়ার সাথী
সেই যে কেবল বাকি!

ভাবছিলো সে খাঁচায় বসে
সেই সে দিনের কথা,
ইচ্ছে মতন দেখতো স্বপন
উড়তো যথা তথা,

সবার সাথে উড়তো যখন
গাইতো সে কী গান
কলকলানি তারস্বরে
বাজতো সবার কান ,

ঐ আকাশের রঙিন আভায়
সবটা এখন স্মৃতির পাতায়
উড়তে নারে ডানার ভারে
অশ্রু ঝরে বন্ধ খাঁচায়।

গানগুলো সব গুলিয়ে গেছে
হারিয়ে গেছে সুর
আকাশ ছোঁয়া স্বপ্ন এখন
রয়েছে অনেক দূর।।