✍️ চন্দন পাল
সংরক্ষিত আলোর ভাঙন রোখার অক্ষমতায়,
সঙ্কুচিত এ জীবন !
ক্ষমা কোরো সমভিব্যাহারী, ক্ষমা কোরো কিশোর কাঁচা।
জাগঘুমের দেশে অল্প কিছু জেগে থাকার দলে, আমি আর তুমি।
তাও বিবক্ষায় তাপ যোগাতে ধন মানহানি ভয়ে ভীত।
হবো নাই বা কেন?
মান রক্ষকের সর্দারও এখন শীততাপ ঘরে লক্ষাধিক ভাড়া সহ বুকের তারকা বাড়ায়, ভাল'র প্রতিযোগিতা ব্যাতিরেকে।
নবযৌবন সোনার মুঠোফোন আর বাইকে মোহান্ধ।
যে কলমের মুখ এখনও বন্দুকের চেয়ে ধারালো গল্প বলে।
সে শ্রোতা এখন সুবিধার গল্প শুনতে আহ্লাদ বোধ করে। টিকটক বিডিও আর অভিযোজন জলসা সেরে,
দলে দলে পেপ্সু স্বপ্নে হাঁটে, আদা ব্যাপারীর গল্প শোনে মাঠে।
"শ্রেষ্ঠ আসন" গোল্লায় যাক, মচমচি গল্পে হাত তালি দেয়,
দেয় বডি গার্ডও। নিজ ভবিষ্যৎ এর উজ্জ্বলতায়।!
প্রতিবেশীর অনুজ্জ্বল ঘরে, অভাবী চিৎকারে, রাতের ঘুম কতটুকু নির্বিঘ্ন উজ্জ্বল!! তা সময়ই বলবে।
সাক্ষী রইলাম এ সময় সন্ধিক্ষনে, শিশুর বাসযোগ্য ভূমির দূরস্থ বৃথা সংকল্পে।
বিবক্ষা,,, বলার ইচ্ছা
পেপ্সু,,, পাওয়ার ইচ্ছা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন