✍️ সংহিতা ভট্টাচার্য্য
৭৫ তম স্বাধীনতার সকাল।
তেরঙ্গা উড়ছে পত পত করে।
সুউচ্চ হিমালয় স্ব গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের উত্তর পূর্ব প্রান্তে।
কল কল শব্দে বইছে গঙ্গা পাহাড় পেরিয়ে সমতলে।
আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে দেশবন্দনার গান...
রাজপথ জুড়ে সুসজ্জিত শোভাযাত্রা...
নেতাজী মহাত্মা ক্ষুদিরাম
বিনয় -বাদল- দীনেশ,
ঝাঁসির রাণী... নানা সাজে সুজজ্জিত কিশোর কিশোরী।
এরই মাঝে অনেক প্রশ্নচিহ্নের ভীড়ে স্বাধীনতা আজও অসহায় কাঁদে...
যখন দেখি....
বিশাল অট্টালিকার পাশে দু' মুঠো অন্নের জন্য আধপেটা মানুষের বাঁচার লড়াই..
কনকনে ঠান্ডা শীতের রাতে কুয়াশার চাদর জড়িয়ে থরথর করে কাঁপছে অভাগী মা।
দুর্বল অসহায় মানুষের করুন আর্তনাদ,খুন,ধর্ষণ
ধর্মের নামে স্বজন পোষণ...
দাঁতে দাঁত চেপে পাথর হয়ে বসে থাকা আশি পেরিয়ে যাওয়া অসহায় বৃদ্ধ পিতা।
স্বাধীনতা তুমি কোথায়!..
বহু শহীদের রক্তে রাঙানো রাজপথ!
মহাত্মার অহিংস অসহযোগ...
আজাদ সুভাষের বিপ্লব বলিদান..
আজ কোথায় হারিয়ে গেলো সেই স্বাধীনতার মান ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন