প্রমিত প্রেম নিয়ে আর ব্যস্ত থাকতে চায়না মন,
আকাশের ওপার থেকে যে শব্দ উড়ে আসে-
তার সাথে কীসের মিল,তাও খুঁজে না আর।
তার ও পরে যেখানে স্বপ্ন গ্রাম;
তা পেরিয়ে দিগন্ত বিস্তৃত এক দেশ,নিরব।
ছুটে যায় , শান্ত-শান্তির অণ্বেষণে।
এখটু ধ্যানস্ত হয,
কে যেন পায়েস নিয়ে আসে,কে যেন চোখের জল,
কে যেন,কে যেন একটা পেন্সিল,একটা তিলের নাড়ু,একটু আচার...
না, আরও দূরে আরও আরও দূরে ছুটে চলে,
পথে একটা কলম,রেখে গেছে কেউ।
তুলে নেয়,লিখে 'প্রেম'-
শব্দ ধীরে ধীরে শিব হয়ে উঠে।
সময় বুড়ো হয়, একদিন লক্ষ্য করে কলমটার দিকে তাকিয়ে আছে একটা আলোর শিশু,
উৎসাহ দেখে হাতে দিতে যায়-
সে মিলিয়ে যায় ভীড়ে।
শিশুটি কে আজ ও মাঝে মাঝে খুঁজি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন