✍️ পৌষালী ভৌমিক
আমার ভারত মহান,
আমার ভারত মহান,
সম্রাট ছিলেন একসময় তার আকবর,
অশোক, আর পৃথ্বীরাজ চৌহান।
১৫ই আগস্ট দিনটি হলো
স্বাধীন ভারতের স্বাধীনতা দিবস,
এই দিনটির প্রতীক্ষায় বহু মহামানব
করেছেন প্রচেষ্টা আজীবন নিরলস।
ভারতমাতা আজ পেরেছে উচ্চে তুলতে শির,
করেছে পবিত্র এই স্থানকে শহীদদের রক্তমাখা নীর।
ভারতমাতাকে জানিয়ে বন্দনা
বঙ্কিমচন্দ্র করেছেন রচনা 'বন্দেমাতরম' সংগীত,
ভারতের জাতীয়তাকে সম্মান জানিয়ে
কবিগুরু দ্বারা রচিত হয়েছে 'জনগণমন' গীত।
ভারতে আজ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে করছে বাস,
মহামানবের মহাতীর্থ এই মহা ক্ষেত্র মহান।
'ভারতমাতা' সে যে অপরূপা অনন্যা,তুলনা হয় না যার,
সেই দেশের মাটিকে আজ আমার সহস্রকোটি প্রণাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন