✍️শাশ্বতী দেব
সম্পর্কের টানে সময়ের টানাপোড়েনে সম্পর্কে আসে জটিলতা,
সম্পর্ক এক জায়গায় কখনও টিকে থাকে না ।
নদীর স্রোতের মত সম্পর্ক অহরহ রূপ বদলাতে থাকে ,
বিভীষিকায় ঘেরা অদৃশ্য এই সম্পর্ক কখনও কখনও নষ্ট হয়ে যায় সময়ের যাতাকলে পড়ে।
সম্পর্কের জেরে মানুষের চিন্তাধারায় অনেকটাই অবনতি হয়ে
চলছে;
কালের সীমানা ছাড়িয়ে অনেক সম্পর্ক আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন