অপচয়

    ✍️ সুস্মিতা রায়

জীবন এমন কিছু মূহুর্ত উপহার দেয়
যেখানে পেয়ে হারানোর ভয়ে সিঁটিয়ে থাকে দুনিয়া,
ব্যক্তি - বস্তু সবকিছুতেই এক অপার মোহ
অথচ সময়ের ব্যবধানে নির্লিপ্ততা এসেই যায় !
স্মৃতিপটে জলছাপের মতই বিন্দু বিন্দু আস্কারা
গভীর ঘুমে আচ্ছন্ন ঠোঁটে মৃদু কম্পনের বাহাদুরি,
কখনো কোনো উদাস দৃষ্টিতে দু'এক পশলা বৃষ্টির ঘুম
ভিন্ন নান্দনিক দর্শণে জীবন যেন সমৃদ্ধ !
অস্থিরতা জীবনের ধর্ম -----
একে নিয়ে শোক মানানো আদ্যোপান্ত বৃথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন