✍️ পাপিয়া দাস
বসন্তের শেষে
গ্রীষ্ম তুমি এলে।
প্রচন্ড দাবদাহে
তপ্ত হাওয়া বয়ে চলে।
পুকুর কিংবা নদী
শুকনো মাঠ ঘাট।
ধান ক্ষেতে জল নেই
মাটি ফেটে ভাগভাগ।
শুষ্কতার মাঝে
গুনছে দিন মানুষ,
ধরনীর বুক কবে হবে সিক্ত
বর্ষার বর্ষণে।
কবে আসবে বর্ষা
ডুবে যাবে ধরাতল
আনন্দে নাচিবে গাছগাছালি।
গ্রীষ্মের শেষে
বর্ষার বর্ষণে
শুষ্কতা চিরে
তপ্ত হাওয়া যাবে দূরে সরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন