✍️ অভিজিৎ চক্রবর্ত্তী
তুমি যখন আমার কাছে এসেছিলে ছুটন্ত ট্রেনের মতো ধূম্রমেঘের গতিতে।
চারিদিকে তখন আনন্দের বাতারবণ
মাতাল হাওয়ার আলিঙ্গন দেহের মাটিতে।
হাতে হাত রেখে হৃদয়েতে মাথা পেতে
কথা দিয়েছিলে তুমি সেই রাতে।
জীবনের প্রতিটি স্টেশনে থাকবে তুমি সাথে।
অহঃনিশি পাড়ি দেবো তেপান্তরের মাঠে।।
আজ কেন মাঝপথে পাথর লোহার পিঠে রুদ্ধ নিরেট চাকা।
হঠাৎ কেন থেমে গেলে সম্পর্কের মাঝে দিয়ে তুমি ছ্যাঁকা।।
স্টেশন মাস্টার আছে বসে
আসবে তুমি ঝড়ের বেগে।
প্রতিক্ষার কালের শেষে
অবুজ মন আমার গেলো রেগে।।
শূন্য স্টেশন আর আমি সেই প্রথম পাগলামি।
ভাবলাম তুমি বানিয়েছ বোকা বাসে করে গিয়েছ একা।।
কিন্তু ঘরে ফিরে দেখি.......
রুদ্ধ দ্বার আর তীব্র হাহাকার ।।
স্টেশন ফিরে দেখি আরবার।
রেলের পাটাতন জুড়ে বিরহের অনুতাপের শব্দহীন চিৎকার।।
জীবনের শেষ স্টেশনেও তুুমি
আসলে না ফিরে আর।
শূন্য হৃদয় তোমার বিরহে
পেয়েছে মুক্তির দ্বার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন