ঠকে যাওয়া


 ✍️   অভিজিৎ চক্রবর্ত্তী


এই পৃথিবীতে কেউ ঠকতে রাজি নয় 

সবাই শুধু ঠকাতে ব্যস্ত। 

প্রতিটি মুহুর্ত প্রতিটি দন্ড একে অপরকে ঠকাতে শশব্যস্ত। 

ঠকতে কে চায় বলুন, সবাই চায় জিতে হাসিল করতে, কিছু লাভ করতে। 

কিন্তু যে একবার ঠকে গেছে, যার একবার বিশ্বাসের পাহাড় টলে গেছে। 

সে আর ঠকতে ভয় পায় না, সে ঠকেও আনন্দ উপভোগ করতে শিখে গেছে। 

শিখে গেছে ঠকে যাওয়া রাস্তাকে লাভজনক রূপে পরিবর্তন করতে। 

রহস্যময় এই পৃথিবীতে সবাই ঠকে যায়। 

একবার না একবার সবাইকে ঠকতে হয় 

কারো না কারো কাছে ঠকতে হয়, 

নয় তো কোনো প্রিয় বস্তুর কাছে ঠকতেই হয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন