✍️ অসীম দেববর্মা
যতোই বলি না কেনো
লড়াই তোমার হয়ে
আমি করি,
সত্যি বলতে মন মসনদে
আসীন হলে
অঙ্গীকার নামা পরিযায়ী!
যার কথা ভেবে ভেবে
রাতের পর রাত জাগি
কিন্তু,
সেই আমার অনুভূতির মিছিলে
অ-সহভাগী।
ভালোবাসা
বা না-ই বাসো,
হাসি - কান্না, পাওয়া - না-পাওয়া
আনন্দ - বেদনা কালের দান
তুমি জানো না
মান - অভিমান ভালোবাসার অভিধান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন