✍️সুস্মিতা দেবনাথ
২২-শে শ্রাবন
সেদিন তুমি চলে গিয়েছিলে চিরনীরবে।
যাবার আগে অনেক অলঙ্কারে;
বিশ্বভুবন রেখে গেছো সাজিয়ে।
বাতাসের ধ্বনি, পাহাড়ের নির্জনে;
নিঃসঙ্গ হিমাদ্রি চূড়া জ্বালিয়েছো শব্দের আগুনে।
সমুদ্রের গর্জনে, জনতার কোলাহলে।
করুণ ব্যাথা নারীর অন্তঃপুরে
কাব্য আর কবিতায়
অম্ল মধুর ছন্দে।
ছবির ক্যানভাসে তুলি টেনে
গল্প আর নাটকে,
সমাজের ছবি এঁকে
তুমি দেখিয়েছো আলো;
সমাজকে সমাজের দরবারে।
আজকের মতোই
সেদিন যাবার আগে,
পৃথিবীর কোলে শেষবারের মত,
মাথা রেখে কবি তুমি দেখেছিলে।
বৃষ্টির ধ্বনি বাজিয়ে
কাজল চোখের এক
কৃষ্ণাঙ্গ বালিকা নাচে,
রিমঝিম, রিমঝিম
তারপর নিঃশব্দে
চিরঘুমে,চিরবিদায়.......।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন