….✍ সুস্মিতা দেবনাথ
ভালোবেসে জন্ম দিয়েছ, পালন করেছ।
হাত ধরে হাটা শিখিয়েছ।
স্বপ্ন দেখিয়ে পথ চলিয়েছ।
খাবার খাইয়ে দিয়েছ।
না ঘুমালে ঘুম পাড়িয়ে দিয়েছ।
কথা আমায় বলতে শিখিয়েছ।
মঙ্গল কামনা করেছ।
ভালোবেসে নাম দিয়েছ।
তোমাদের দেওয়া নামে আমায়
এই পৃথিবীতে পরিচয় করিয়েছ।
মা বাবা তোমরাই আমার জন্য
মাথার ঘাম পায়ে ফেলেছ।
তবুও আমায় ভালো রেখেছ।
তাই এই ছোট কবিতা তোমাদের জন্য।
যতই বাধা আসুক থামবেনা আমার পথ চলা।
তোমাদের আদেশ অনুসারে।
পথ চলব দ্রুত গতিতে
স্বপ্ন আমার পূর্ণ করব।
তোমাদের নাম আমি উজ্জ্বল করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন