….✍প্রেমচাঁদ ঠাকুর
তুমি কে গো অচেনা পথচারী?
রন্ধ্র থেকে করছো লুকোচুরি খেলা;
ধরি ধরি তবুও না ধরিতে পারি।
বিশ্ব ব্রহ্মান্ডের ভার লইয়ে ভাইছো ভেলা।
যখনই তামসিকতার তালে হয়েছি বিহ্বল,
তমসার সেই ঘাটে দিয়েছো বাঁধ বেঁধে।
বলছো তুমি, 'আমার নাম বল' ' চল ফিরে চল।
তখুনি অনুভবে দিলেম আমি কেঁদে!
তুমি যে মোর সাথে থাকো প্রতিখনে।
লিন্সা ভারে যখনই হয়েছি বিপদগামী;
হাত ছেড়ে দাওনি,রয়েছো মোর ঘুমের বনে,
অভিশপ্ত হয়েও পেয়েছি আশীষের চরণধামি!
হে প্রিয়, তুমি কে গো? বিরাজ করছো মনের বনে।
আজও বুঝতে পেলেম না তুমি কোন্ মহাস্বামী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন