….✍রুবেল হোসেন
তুমি আমার এমন কি হও
শুধু, তোমায় নিয়ে ভাবি,
মাতাল হাওয়ায় ঘুমের ঘরে
হঠাৎ চমকে জাগি।
তুমি আমার নকশা প্রিয়া
তুমি আমার প্রাণ,
তুমি আমার বক্ষ পাখি
তুমি আমার জান।
তুমি আমার ঘুমের স্বপ্ন
হৃদয় আঁকানো ছবি,
তুমি আমার রাতের আঁধার
সকাল বেলার রবি।
তুমি আমার রাঙ্গা চিঠি
তুমিই চিঠির খাম,
তুমি আমার স্বপ্নের পরি
হীরের চেয়েও দাম।
তুমি আমার অনুপ্রেরণা
তুমিই মনের জোর,
আমার হৃদয় কেড়ে নেওয়া
তুমিই সেই চোর।
আমার বুকে লিখবে তুমি
তোমার বুকে আমি,
বক্ষ পিঞ্জে পুঁথি হয়ে
থাকবে শুধু তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন