….✍দীপেশ নাগ
নারী তুমি জননী
তুমিই অসুরবিনাশিনী,
নারী তুমি সৃষ্টির গান
তুমিই কৃষ্ণ বিনোদিনী।
নারী তুমি মমত্যময়ী
তুমিই শূলধারিনী,
নারী তুমি কল্যানময়ী
তুমিই সর্বাস্ত্রধারিনী।
নারী তুমি গৃহলক্ষ্মী
তুমিই বিপত্তারিনী,
নারী তুমি সাংসারি
তুমিই গুনাশ্রয়ী।
নারী তুমি জীবশ্রেষ্ঠ
বিশ্ব মানবতার,
নারী তুমি উদাহরণ
মাদার তেঁরেসার।
নারী তুমি সতী
তুমিই সাবিত্রী,
নারী তুমি ক্ষুদ্র নহে
তুমিই প্রাণেশ্বরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন