মান আর হুঁশ

 

         ….✍অন্তরা সাহা


  গর্ভবতী মাকে দিচ্ছিস আনারসে মৃত্যু,

দিনে দিনে বৃক্ষকে করছিস খণ্ডিত;

শুনেছিলাম তোর নাকি আছে মান আর হুঁশ !

  

বানরের হাতে তুলে দিচ্ছিস বিস্ফোরন,

প্রভুভক্তকে খাবারে দিচ্ছিস পিন;

কিরে, লোপ পেল নাকি তোর মান আর হুঁশ?

  

অবলা প্রাণীদের করছিস লাঠির আঘাত,

মহিষের চামড়ায় দিচ্ছিস তীব্র জ্বালা,

ঘুমিয়ে পড়ল বুঝি তোর মান আর হুঁশ?

  

অলিতে গলিতে মহামায়াকে করছিস ধর্ষণ,

নারীর মুখে ছুড়ে মারছিস অ্যাসিডের মত তীব্র যন্ত্রণা,

একেই বুঝি বলে মান আর হুঁশ?

    

ভাইয়ে ভাইয়ে করছিস দ্বন্দ্ব,

প্রেমিক প্রেমিকাকে দিচ্ছিস বিচ্ছেদ;

তবে, নকল নাকি তোর এই মান আর হুঁশ?

 

প্রকৃতি যখন ধারন করল তাঁর রণরুপ,

দিকে দিকে যখন পড়ছে নরবলি,

এখন বুঝি জেগে উঠল তোর মান আর হুঁশ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন