কৃতজ্ঞতা

….✍প্রিয়াঙ্কা দেবনাথ

 

বন্ধু যতো পেয়েছি চলার পথে, 

সবাই তো আর রয়নি সাথে।

কেউ ছিল দু'দিনের অতিথি,

কেউ মাঝপথে গেলো ছেড়ে।

কেউ ডুবে গেলো ব্যস্ততায়,

কেউবা হলো উধাও;

জীবনের কঠিন বাস্তবতায়।

কেউ আবার আসলো নতুন আশার আলো নিয়ে।

আগলে রাখার চেষ্টা করেছিলাম

একই রকম ভাবে,

ভালোবেসে দিয়েছিলাম মনের দুয়ার খোলে।

এতো ভালোবাসা নাকি আবার সয়না কারো,

তাই হয়তোবা ---

তবে, এই যাওয়া আসার ভিড়ের মাঝেই

শক্ত করে হাতটি ধরে রেখে,

সাথে সাথে চলার মতো

বন্ধু ও তো রয়েছে জীবনে।

সুখের দিনে পাই বা না পাই,

দুঃখের দিনে সদাই যাদের চাই।

জীবন টা হয়তোবা মাঝপথেই থমকে যেতো..

যদি না পেতাম পাশে তোমাদের।

তাই, ব্যস্ততার অজুহাতে 

কোনোদিনও বলা হয়ে উঠেনি

যে কথাগুলো...

আজ বলতে চাই বন্ধু,

    হৃদয়ের গভীরে তোমাদের

যে স্থান,

আজ সেই অন্তঃস্থল হতে

জানাতে চাই '' কৃতজ্ঞতা ''

তোমাদের অকৃত্রিম ভালোবাসার প্রতি।

তোমাদের স্নেহ, মায়া, মমতা,

এই দু'নয়নের অশ্রু মোচনে

তোমাদের অক্লান্ত প্রচেষ্টার প্রতি...

আমি চিরকৃতজ্ঞ ।

দুঃখ যদি দিয়ে থাকি অগোচরে,

ক্ষমা করে দিও তবের পথে,

নতুন অঙ্গীকার এর সাথে।

'' নোতুন পৃথিবী'' গড়ার স্বপ্ন নিয়ে

'' নবোন্মেষ'' এর আলোর পথে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন