নীরব বসন্ত


….✍সাধন নমঃ

আজ হেথা ক্লান্ত বসন্তের শ্রান্ত দুপুরে

তুমি এলে এলো চুলে।

শুধাইলাম তোমায় কথার ছলে

বাক্যহীন নিরুত্তরে দাঁড়িয়ে রইলে॥


কী এক অজানা ব্যাথায় ক্লান্ত প্রহরীর ন্যায়

বিচ্ছেদ বইছিলো মোর হৃদয়ে।

শুষ্ক ওষ্ঠে কী জানি বলিলে

ব্যর্থতার বাণী গেলে শুনায়ে॥


বসন্তের কোকিল ঘুমাচ্ছে ঝিমায়ে

জীর্ণ কাষ্ঠে ফুল ফুটেনি।

মৌমাছির গুঞ্জনে আকাশে কালো মেঘ

মধুর আশায় রাত কাটেনি॥


অপরুপ বিচ্ছেদের রূপে হাসিলে

ওষ্ঠের রক্তিম রঙে।

অব্যক্ত ভয়ার্থ কন্ঠের সুরে 

আমায় ভাসাইলে॥


পল্লবিত নবীন আলোর নবীন প্রাতে

হেথায় পুস্প কাননে।

নীরব ব্যথার নীরব শিখাতে 

আজও আঁধার নামে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন